শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ
আসিফ ইমাম ও বিন্দাস সাকিবের ন্যায়বিচার দাবি: সাংস্কৃতিক অঙ্গনে পুরোনো বলয়ের প্রভাব বিস্তারের অভিযোগ বালুর নিচে চাপা পড়ছে শত শত কোটি টাকা:: বিআইডব্লিউটিএ’র প্রধান প্রকৌশলী রাকিবুলের ‘ড্রেজিং সিন্ডিকেট’ ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

জৈন্তাপুরে মাওলানা শামিম আহমদকে হত্যার উদ্দেশ্যে হামলা, থানায় অভিযোগ দায়ের

জৈন্তাপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের হর্ণী গ্রামের আঃ খালিকের ছেলে মাওলানা শামিম আহমদকে (৩৮) হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে মাওলানা শামিম আহমদ নিজ দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কামরাঙ্গীখেল উত্তর সাকিনের রাস্তার উপর একদল দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাঁকে পিটিয়ে গুরুতর আহত করার পর নদীর পানিতে ফেলে রেখে যায় হামলাকারীরা।

পরে কয়েক ঘণ্টা পানিতে থাকার পর স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শামিম আহমেদ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩ জনের নাম দিয়ে, জৈন্তাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তবে এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা যায়নি বলে জানা গেছে।

স্থানীয়রা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *