রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ
অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে

বিশেষ প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

বাংলাদেশ রেলওয়ের সেবামূলক খাতকে পুঁজি করে গড়ে ওঠা ‘সুরুচি ফাস্টফুড অ্যান্ড ক্যাটারারস’-এর লাগামহীন দুর্নীতি ও কালোবাজারির প্রথম পর্ব প্রকাশের পর চরম মরিয়া হয়ে উঠেছে চক্রের মূল হোতারা। অপরাধের সাজানো অন্ধকার জগতকে আড়াল করতে এবং সত্যের কণ্ঠরোধ করতে এবার সরাসরি সংবাদমাধ্যমের ওপর চড়াও হয়েছে এই সিন্ডিকেট।

  • মুখোশধারী ‘ভুয়া’ সাংবাদিক দিয়ে প্রধান সম্পাদককে হুমকি

​অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর অপরাধ আড়াল করতে অদ্য ১৮ জুলাই রাত ৯:৩৯ মিনিটে সুরুচি ফাস্টফুডের মালিক আব্দুর রাজ্জাকের নির্দেশে সাজেদুল্লাহ প্রিন্স নামের এক ব্যক্তি পত্রিকার প্রধান সম্পাদককে মুঠোফোনে সরাসরি হুমকি প্রদান করেন। ফোন আলাপে উক্ত ব্যক্তি নিজেকে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সদস্য বলে দাবি করে ক্ষমতার দাপট দেখানোর চেষ্টা করেন।

​তবে ঘটনার পরপরই অনুসন্ধানী টিমের পক্ষ থেকে তাৎক্ষণিক পরিচয় যাচাই-বাছাই করা হলে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। ঢাকা সাংবাদিক ইউনিয়নের দায়িত্বশীল সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, সাজেদুল্লাহ প্রিন্স নামের এই ব্যক্তি আদতে কোনো ডিইউজে সদস্য নন মূলত সাংবাদিকতার ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করা এবং আব্দুর রাজ্জাকের মতো অপরাধী সিন্ডিকেট ও কালোবাজারি ব্যবসায়ীদের ‘শেল্টার’ বা আইনি-বেআইনি সুরক্ষা দেওয়াই তার মূল পেশা। হুমকির সেই সমস্ত কথোপকথনের অডিও রেকর্ড অত্র পত্রিকার আর্কাইভে সুরক্ষিত রয়েছে, যা আইনগত পদক্ষেপের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

  • প্রথম পর্বের ফ্ল্যাশব্যাক: খাবারের আড়ালে যেভাবে চলে টিকিটের বাণিজ্য

​উল্লেখ্য, কালনী এক্সপ্রেস ট্রেনে খাবার সরবরাহের দায়িত্ব পাওয়া ‘সুরুচি ফাস্টফুড অ্যান্ড ক্যাটারারস’-এর বিরুদ্ধে ট্রেনের ভেতরেই বিশাল টিকিট কালোবাজারি ও চাঁদাবাজির চক্র গড়ে তোলার সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে।

  • ক্যামেরায় বন্দি অবৈধ লেনদেন: সরকারি নিয়ম ভেঙে সুরুচি ফাস্টফুডের স্টাফ সাইদুরকে ঢাকা-সিলেট ও ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে সরাসরি যাত্রীদের কাছ থেকে টিকিট ও ‘টিটিই ম্যানেজ’ করার নামে জনপ্রতি ২০০ থেকে ৫০০ টাকা পকেটে পুরতে দেখা গেছে, যা অনুসন্ধানী টিমের ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়ে।
  • ডিজিটাল কারসাজি ও আসন বাণিজ্য: অতিরিক্ত বগির দায়িত্বে থাকা এটেন্ডেন্ট হারুন আহমেদ স্মার্টফোনে অগ্রিম ৪-৫টি টিকিট বুক করে রেখে কালোবাজারি করার কথা স্বীকার করেছেন। হারুন, মুন্না, সাইদুর ও শাহীনসহ পুরো চক্রটি প্রতিটি ট্রিপে টিকিটবিহীন অবৈধ যাত্রী তুলে লাখ লাখ টাকার অবৈধ কমিশন বাণিজ্য চালাচ্ছে।
  • চাকরি ও লাইন বাণিজ্যের হোতা আকাশ: ম্যানেজার খাইরুল ইসলাম আকাশ একেকজন স্টাফ নিয়োগের নামে ১.৫ থেকে ২ লাখ টাকা ঘুষ নিয়েছেন। আর এই টাকার জোগান দিতেই স্টাফরা ট্রেনের ভেতর ‘লাইন খরচ’-এর নামে যাত্রীদের জিম্মি করে চাঁদাবাজি করছে।
  • ম্যানেজ করার ব্যর্থ চেষ্টা, অতঃপর হুমকির পথ

​অনুসন্ধানে জানা গেছে, এই দুর্নীতির খবর যেন কোনোভাবেই গণমাধ্যমে না আসে, সেজন্য ম্যানেজার আকাশ অনুসন্ধানী টিমকে একাধিকবার ‘ম্যানেজ’ বা আপস করার প্রস্তাব দেন। কিন্তু সেই অনৈতিক প্রস্তাবে সাড়া না পেয়ে এবং প্রথম পর্বে সত্য সামনে আসায়, চক্রের গডফাদার আব্দুর রাজ্জাক এখন ভুয়া ডিইউজে নেতা সাজেদুল্লাহ প্রিন্সকে দিয়ে হুমকি-ধমকির মাধ্যমে সাংবাদিকদের মুখ বন্ধ করার নোংরা খেলায় মেতে উঠেছেন।

​বাংলাদেশ রেলওয়ের কঠোর নির্দেশনা রয়েছে—‘টিকিট যার, ভ্রমণ তার’। অথচ কালনী এক্সপ্রেসে আব্দুর রাজ্জাকের এই সুরুচি সিন্ডিকেট সেই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাষ্ট্রীয় সম্পদ লুটেপুটে খাচ্ছে।

  • সচেতন মহলের আলটিমেটাম

​একজন পেশাদার সাংবাদিকের ভুয়া পরিচয় দিয়ে সংবাদমাধ্যমের প্রধান সম্পাদককে হুমকি দেওয়ার এই ধৃষ্টতার পর ফুঁসে উঠেছে সচেতন মহল ও গণমাধ্যমকর্মীরা। রেলওয়ের মাঠ পর্যায়ের সৎ কর্মকর্তা এবং সাধারণ যাত্রীদের দাবি—রেলওয়ের মতো পবিত্র রাষ্ট্রীয় সেবাকে কলঙ্কিত করা এই ক্যাটারিং চক্রের লাইসেন্স অবিলম্বে বাতিল করা হোক। একই সাথে মূল হোতা আব্দুর রাজ্জাক, ম্যানেজার আকাশ ও হুমকিদাতা ভুয়া ডিইউজে সদস্য সাজেদুল্লাহ প্রিন্সসহ পুরো সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত তদন্ত কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

(এই সিন্ডিকেটের অন্ধকার জগতের আরও বিস্ফোরক তথ্য এবং রেলের কোন কোন অসাধু কর্মকর্তা এদের কাছ থেকে মাসোহারা পান, তা দেখতে চোখ রাখুন ৩য় পর্বে)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *