মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন

মোঃ রবিউল ইসলাম, খাগড়াছড়ি, সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল এক বিশাল জনসমাবেশে পরিণত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। কয়েক হাজার দলীয় নেতাকর্মী, স্থানীয় সাধারণ মানুষ ও এতিম শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার ও গুইমারা উপজেলা সমন্বয়ক।

অনুষ্ঠানে বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মালেক মিন্টু, সমন্বয়ক, গুইমারা উপজেলা বিএনপি। মোঃ সোহরাওয়ার্দী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), গুইমারা থানা। মোঃ ইউসুফ, সাবেক সভাপতি, গুইমারা উপজেলা বিএনপি। মোঃ মোখলেছুর রহমান সাবেক সিনিয়র সহ-সভাপতি গুইমারা উপজেলা বিএনপি, মাহবুব আলী, সাধারণ সম্পাদক, মোঃ কাশেম, সিনিয়র সহ-সভাপতি এবং মোঃ ডালিম, সাংগঠনিক সম্পাদক, গুইমারা উপজেলা বিএনপি।

এছাড়াও জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই আয়োজনে যোগ দেন।

ইফতারের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে এম এন আবছার বলেন,

“তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের যে সংগ্রাম চলছে, তাতে গুইমারাবাসীর অবদান অনস্বীকার্য। খাগড়াছড়ি ২৯৮ নং আসনের গণমানুষের নেতা, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া সবসময় আপনাদের সুখে-দুখে পাশে ছিলেন। জনগণের সেবা ও অধিকার আদায়ে তিনি অতীতে যেমন আপসহীন ছিলেন, ভবিষ্যতেও তেমনই থাকবেন।

অন্যান্য বক্তারা বলেন, আজকের এই বিশাল উপস্থিতি প্রমাণ করে যে সাধারণ মানুষ এখনও বিএনপির আদর্শ ও ‘ধানের শীষের’ ওপর আস্থাশীল। প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে নেতাকর্মীদের এই ঐক্য আগামী দিনের আন্দোলনে শক্তি জোগাবে।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ করে বিএনপির মহুরমা চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন গুইমারা জামে মসজিদের ইমাম মাওলানা ওসমান গণি সাহেব।

সবশেষে উপস্থিত কয়েক হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *