শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ
আসিফ ইমাম ও বিন্দাস সাকিবের ন্যায়বিচার দাবি: সাংস্কৃতিক অঙ্গনে পুরোনো বলয়ের প্রভাব বিস্তারের অভিযোগ বালুর নিচে চাপা পড়ছে শত শত কোটি টাকা:: বিআইডব্লিউটিএ’র প্রধান প্রকৌশলী রাকিবুলের ‘ড্রেজিং সিন্ডিকেট’ ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

মৌলভীবাজারে জুয়া খেলার সরঞ্জামসহ আটক ১৮

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে দেড় লক্ষ টাকা ও বিভিন্ন জুয়া খেলার সরঞ্জামসহ ১৮ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯শে আগস্ট) গভীর রাতে সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সাতহাল গ্রামে আনোয়ার আলী মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ঘটনাস্থল থেকে নগদ ১,৫১,৫৩০ টাকা, একটি জুয়ার বোর্ড, একটি ব্যানার, ২১টি লেমিনেটেড কার্ড, পাঁচটি ছোট তীর ও পাঁচটি কাঠের টুকরা জব্দ করা হয়।

মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে দেড় লক্ষ টাকা ও বিভিন্ন জুয়া খেলার সরঞ্জামসহ ১৮ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯শে আগস্ট) গভীর রাতে সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সাতহাল গ্রামে আনোয়ার আলী মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ঘটনাস্থল থেকে নগদ ১,৫১,৫৩০ টাকা, একটি জুয়ার বোর্ড, একটি ব্যানার, ২১টি লেমিনেটেড কার্ড, পাঁচটি ছোট তীর ও পাঁচটি কাঠের টুকরা জব্দ করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন—মোঃ জাকির আলী চৌধুরী, লিটন মিয়া ওরফে কাউয়া লিটন, মোঃ জায়েদ খান, মোঃ আতাব মিয়া, মোঃ কাজল মিয়া, মোঃ মুশাহিদ মিয়া, সুধীর পাল, খোকন মিয়া, মোঃ কামরুল হোসেন ইকবাল, মোঃ সাইদুল হক, কালা মিয়া, লিটন মিয়া, মোঃ আঃ আউয়াল ওরফে সুরুজ, মোঃ নিম্বর আলী, মোঃ মাহতাব মিয়া, মোঃ মাসুদ মিয়া, মোঃ কামাল মিয়া ও লিটন আহম্মেদ।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, আটককৃতদের মধ্যে ১৩ জন মৌলভীবাজারের এবং পাঁচজন হবিগঞ্জের বাসিন্দা। এ ঘটনায় মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হলেও কয়েকজন পালিয়ে যায়। জুয়া আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *