শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ
আসিফ ইমাম ও বিন্দাস সাকিবের ন্যায়বিচার দাবি: সাংস্কৃতিক অঙ্গনে পুরোনো বলয়ের প্রভাব বিস্তারের অভিযোগ বালুর নিচে চাপা পড়ছে শত শত কোটি টাকা:: বিআইডব্লিউটিএ’র প্রধান প্রকৌশলী রাকিবুলের ‘ড্রেজিং সিন্ডিকেট’ ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

বিআরটিএতে রুম দখল করে ঘুষ বাণিজ্য চালাচ্ছে রাকিব চক্র

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

মিরপুর বিআরটিএ অফিস যেন এখন দালালদের অবাধ আখড়ায় পরিণত হয়েছে। বিশেষ করে ১১৪ ও ১১৬ নম্বর রুমে প্রকাশ্যে চলছে ঘুষের বাণিজ্য। কর্মকর্তা রাকিবের ছত্রছায়ায় দালাল মনির, বাবু, জসিম, গিয়াস ও সুমনসহ একাধিক ব্যক্তি সরকারি আসনে বসে কাজের নামে প্রতারণা চালাচ্ছে।

অভিযোগ রয়েছে, মালিকানা বদলের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গ্রাহকদের নানা অজুহাতে হয়রানি করা হয়। অথচ দালালদের হাতে ৩,০০০ থেকে ৫,০০০ টাকা পৌঁছালে একই কাজ মুহূর্তেই সম্পন্ন হয়ে যায়। এতে সরকারি নীতিমালা ও সাধারণ মানুষের অধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, দালালরা সরকারিভাবে নির্ধারিত চেয়ারে বসে গ্রাহকদের ফাইল হাতে নিয়ে সরাসরি স্লিপ প্রদান করছে। তারা এমন ভঙ্গিতে কাজ করছে যেন তারাই আসল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। অথচ রুমের প্রকৃত দায়িত্বশীল রাকিব নির্বিকার দর্শকের মতো চুপচাপ সব অনিয়মকে প্রশ্রয় দিচ্ছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, এই চক্রকে ভেঙে না দিলে সাধারণ মানুষের হয়রানি দিন দিন আরও বাড়বে। জরুরি ভিত্তিতে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

👉 অনুসন্ধানের ৩য় পর্ব আসছে…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *