শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

শ্রী শ্রী মা মগধেশ্বরী জাগ্রত মন্দিরের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী (চট্টগ্রাম)
প্রকাশ: শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এনায়েতপুর কুমারীকুল রোডে অবস্থিত শ্রী শ্রী মা মগধেশ্বরী জাগ্রত মন্দিরে একদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উদযাপিত হলো মন্দিরের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী।

১০ মে শনিবার দিনব্যাপী আয়োজিত এই ধর্মীয় উৎসবে ছিল নগর কীর্ত্তন, মায়ের প্রতি পুষ্পমাল্য অর্পণ, মঙ্গল আরতি ও কীর্ত্তন, মঙ্গল প্রদীপ প্রজ্বালন, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, মায়ের ভোগ নিবেদন, ভোগারতি কীর্ত্তন, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও লীলা কীর্ত্তন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি দীপক ঘোষ। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক উত্তম কুমার দাশসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন নেপাল দাশ। শ্রীমদ্ভগবদগীতা পাঠ পরিবেশন করেন চট্টগ্রামের নন্দনকানন তুলসীধামের গীতামৃত তত্ত্ব পরিবেশক প্রদর্শন দেবনাথ ও তার দল। শ্রী লীলা কীর্ত্তন পরিবেশন করেন অধর দত্ত ও তার দল।

উৎসব উদযাপন পরিষদের সদস্যরা তাঁদের বক্তব্যে বলেন সার্বজনীন এই মন্দিরের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ নির্মাণকাজে সকল দানশীল ব্যক্তি ও ভক্তদের আর্থিক সহযোগিতা কামনা করেন। সেই সঙ্গে মায়ের শ্রীচরণে সকল ভক্তের কল্যাণ ও মনোবাসনা পূরণের জন্য প্রার্থনা জানান।

দিনব্যাপী এই মহোৎসবে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত হাজারো ভক্তের অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ পরিণত হয় এক মহামিলন মেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *