শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ইসরাইলী গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

ফিলিস্তিনের গাজা ও রাফা শহরে ইহুদীবাদী ইসরাইলী বর্বর গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের মধ্যে এবার মৌলভীবাজার শহরে সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ করেছেন জেলার আলেম-উলামারা।

মঙ্গলবার বিকালে শহরের শাহ মোস্তফা রহঃ টাউন ঈদগাহ প্রাঙ্গণে জেলা উলামা পরিষদের উদ্যেগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, শুধুমাত্র ইসরাইলী পণ্য বয়কট করলে হবে না তাদের সমর্থকদেরও বয়কট করতে হবে। শুধুমাত্র মুখে বললেই হবেনা।

বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বক্তারা বলেন, যে সমস্ত নিত্যপণ্য ইহুদিরা তৈরি করে সেই সব পণ্য আমাদের দেশে তৈরির ব্যবস্থা দ্রুত করুন। এতে নিজ দেশের অর্থনীতি ভাল হবে এবং দেশের মানুষের কর্মসংস্থানও সৃষ্টি হবে।

উলামা পরিষদ মৌলভীবাজারের সভাপতি আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক এর সভাপতিত্বে ও মাওলানা রশিদ আহমদ এবং মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদের যৌথ উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন উলামা পরিষদের সহসভাপতি মুফতি শামছুজ্জোহা, সহসভাপতি মাওলানা আহমদ বিলাল, দারুল বারাকা মাদ্রাসার মুহতামিম মাওলানা ফখরুল ইসলাম, জামিয়া বসিরমহল মাদ্রাসার মুহতামিম আব্দুস সালাম, ভাদগাও মাদ্রাসার মুহতামিম মাওলানা এমদাদুর রহমান, মাওলানা আব্দুর রহিম নোমানী , বরুনা মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহমান, জামেয়া শেখ বাড়ি মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সাদ আমিন, মাওলানা হিফজুর রহমান ফুয়াদ, মাওলানা নুরুল মুত্তাকিন জুনায়েদ, মাওলানা সালেহ আহমদ হামিদী, ,মাওলানা আব্দুল কুদ্দুস ও মাওলানা হিফজুর রহমান হেলাল প্রমুখ।

সমাবেশ শেষে জেলার শীর্ষ আলেম শায়খুল হাদীস মুফতি রশিদুর রহমান ফারুকের কান্না জড়িত দোয়ার মাধ্যমে সমাবেশ শেষ হয়। এসময় হাজারো মানুষ ফিলিস্তিনের মজলুম মানুষের জন্য দোয়া করে আল্লাহর সাহায্য কামনা করেন। সমাবেশে অংশগ্রহণকারীদের হাতে ফিলিস্তিনের পতাকা বহন করতেও দেখা যায়।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হবার কথা থাকলেও পরবর্তীতে তা বাতিল করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *