শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

চট্টগ্রামে দেড় কোটি টাকার স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার ৫

চট্রগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন এলাকা থেকে ১ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও মালামালসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) রাত ১১টা ২০ মিনিটে বিমানবন্দর মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল- মো. তৌফিকুর রহমান সোহাগ (৩৭), মো. আকিদুল আলম শান্ত (২২), মো. হাসান মুরাদ (২৪), মো. নাইমুল হক (২০) ও মো. মনির আহমেদ (৪৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন। তিনি জানান, গতকাল রাতে বিমানবন্দর মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে একটি গাড়িকে সন্দেহ হলে গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ওই গাড়ি থেকে ১ কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ, ৫টি মোবাইল, ২টি ল্যাপটপ ও ১৩ কাট বিদেশি সিগারেটসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা। পরে গ্রেপ্তারদের দেয়া তথ্যমতে ১৫ নম্বর ঘাট এলাকা থেকে মো. মনির নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *