শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

মাধবপুরে আইনশৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে মহাসড়কে ওয়াচ টাওয়ার নির্মাণ 

নাহিদ মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
মাধবপুরে আইনশৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে মহাসড়কে ওয়াচ টাওয়ার নির্মাণ 

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঈদ উপলক্ষে চুরি, ছিনতাই ও  বিভিন্ন অপরাধ ঠেকাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কে অপরাধ ঠেকাতে নির্মাণ করা হয়েছে দুটি অস্থায়ী ওয়াচ টাওয়ার। বাস টার্মিনাল, হাট-বাজারে বিভিন্ন এলাকার থাকবে পুলিশের কড়া নজরদারি। শুক্রবার বিকেলে মাধবপুর থানা থেকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে একটি মোটরসাইকেল মহড়া বের করা হয়।’

মাধবপুরে আইনশৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে মহাসড়কে ওয়াচ টাওয়ার নির্মাণ 

উপজেলা সদর বাজারসহ উপজেলার বিভিন্ন সড়ক, এলাকা প্রদক্ষিণ করে পুলিশের উপস্থিতি জানান দেন। ইতোমধ্যে পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান এর নির্দেশে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে ঢাকা-সিলেট মহাসড়কে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর ও মাধবপুর উপজেলা সদরে দুটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে।’

ওয়াচ টাওয়ারের চৌকি থেকে মহাসডক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রতি মূহুর্তের ভিডিও ধারণ করে পুলিশ সুপার কার্যালয়ে প্রেরণ করা হচ্ছে। শুক্রবার বিকালে ওয়াচ টাওয়ারের উদ্বোধন করা হয়। ওসি জানান, ইতোমধ্যে ঈদ উপলক্ষে বিভিন্ন বিপণিবিতান, হাট-বাজার, সড়কের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

নিরাপত্তা জোরদারের লক্ষ্যে স্পর্শকাতর স্থান, সড়ক, স্থাপনা, বিপণিবিতান, বাসস্ট্যান্ড, পুলিশ নজরদারি জোরদার করা হয়েছে। ছিনতাইকারী, ডাকাত, অজ্ঞান ও মলম পার্টির সদস্যদের ধরতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম সক্রিয় রয়েছে।এখন পর্যন্ত মাধবপুরের পরিস্থিতি স্বাভাবিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *