শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

গাজীপুর টঙ্গীর ৫০ নম্বর ওয়ার্ডে বিএনপির মশক নিধন কর্মসূচি পালন

টঙ্গী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

গাজীপুরের টঙ্গীর ৫০ নম্বর ওয়ার্ডে মশক নিধন কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতা-কর্মীরা। ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেন তারা।

বুধবার (২৬ মার্চ) সকাল ১১টায় ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবিরের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে টঙ্গীর কাজী বাড়ি, দক্ষিণপাড়া এলাকাসহ আশপাশের বিভিন্ন ড্রেন ও স্থানে, যেখানে পানি জমে থাকে, সেখানে মশার ওষুধ ছিটানো হয়।

স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানান, টঙ্গী এলাকায় মশার উৎপাত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকাবাসীর পক্ষ থেকে বিএনপির এই কর্মসূচির প্রশংসা করা হয়।

কাজী হুমায়ুন কবির বলেন, “জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আমাদের এই উদ্যোগ। আমরা চাই, সবাই মিলে সচেতন হয়ে এলাকাকে মশামুক্ত রাখতে কাজ করি। প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক সংগঠনগুলোও যদি উদ্যোগী হয়, তাহলে মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব হবে।”

এ সময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং নিজেদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে টঙ্গী এলাকার বিভিন্ন ড্রেনে পানি জমে থাকলেও তা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে মশার উপদ্রব দিন দিন বাড়ছে। বিএনপির এই মশক নিধন কর্মসূচি এলাকার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনও এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *