বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

সর্বশেষ
আসিফ ইমাম ও বিন্দাস সাকিবের ন্যায়বিচার দাবি: সাংস্কৃতিক অঙ্গনে পুরোনো বলয়ের প্রভাব বিস্তারের অভিযোগ বালুর নিচে চাপা পড়ছে শত শত কোটি টাকা:: বিআইডব্লিউটিএ’র প্রধান প্রকৌশলী রাকিবুলের ‘ড্রেজিং সিন্ডিকেট’ ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

গোয়াইনঘাটে কোটি টাকার চোরাই পণ্যের চালান জব্দ

গোয়াইনঘাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

সিলেট গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা ১২ কোটি টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যা সিলেট সীমান্তে জব্দ হওয়া এ যাবৎকালের সবচেয়ে বড় চালান।

বুধবার (১২ মার্চ) বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়ন ৪৮ সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ শাড়ী, কসমেটিকস, জিরা, মাল্টাসহ অন্যান্য পণ্য। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১২ কোটি বলে জানায় বিজিবি।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক মিডিয়া বাজকে বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানীর মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানীর মালামালসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *