শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

মাংস ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, আহত ১০

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশ: শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৭ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের বেহুলাপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— বেহুলাপাড়ার আলামিন (২৮), মোছা. আকলিমা খাতুন (৫৫), মামুন (৩২), আব্দুল আলীম (৩৫), মনিরুল ইসলাম (২৬), শান্ত হোসেন (২২) প্রমুখ। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ছয়জনকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিনসাড়ার বেহুলাপাড়ায় সামাজিক ভাগের মাংস ভাগাভাগির সময় ওই পাড়ার এক ব্যক্তি মাংস নিতে আসা নারীদের আগে মাংস দিতে বলেন। এসময় ওই সমাজের এক মাতব্বর তালিকায় যেমনভাবে নাম আছে তেমনভাবে মাংস ভাগাভাগির কথা বলেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক বাঁধে। তর্কের একপর্যায়ে নারীদের আগে মাংস দেওয়া না দেওয়া নিয়ে সমাজের কিছু সদস্য বিভক্ত হয়ে দুই পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় লাঠিসহ দেশীয় অস্ত্রের আঘাতে দুই পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হন।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এঘটনায় এখনো দুই পক্ষের কেউ থানায় অভিযোগ করতে আসেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *