শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ
আসিফ ইমাম ও বিন্দাস সাকিবের ন্যায়বিচার দাবি: সাংস্কৃতিক অঙ্গনে পুরোনো বলয়ের প্রভাব বিস্তারের অভিযোগ বালুর নিচে চাপা পড়ছে শত শত কোটি টাকা:: বিআইডব্লিউটিএ’র প্রধান প্রকৌশলী রাকিবুলের ‘ড্রেজিং সিন্ডিকেট’ ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

বগুড়ায় মুক্তির আগেই ফুরিয়ে গেছে ‘তুফান’ সিনেমার দুদিনের টিকিট

Reporter Name
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
বগুড়ায় মুক্তির আগেই ফুরিয়ে গেছে ‘তুফান’ সিনেমার দুদিনের টিকিট
বগুড়ায় মুক্তির আগেই ফুরিয়ে গেছে ‘তুফান’ সিনেমার দুদিনের টিকিট

দীর্ঘ দুই বছর পর সিনেমা হলে ছায়াছবি প্রদর্শন ব্যবসায় নতুন রেকর্ড গড়তে যাচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। আগামীকাল সোমবার মধুবনে মুক্তি পাচ্ছে সিনেমা ‘তুফান’। আর এ সিনেমার অগ্রিম টিকিট কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন দর্শক। মুক্তির এক দিন আগেই ফুরিয়ে গেছে ‘তুফান’ সিনেমার প্রথম দুই দিনের বেশির ভাগ টিকিট।

মধুবন সিনেপ্লেক্সের মালিক আর এম ইউনুস রুবেল প্রথম আলোকে বলেন, ১৯৭৪ সালে যাত্রা শুরু করা মধুবনে গত দুই বছরে কোনো শোতে সব টিকিট অগ্রিম বিক্রির রেকর্ড নেই। তবে ‘তুফান’ সব রেকর্ড ভেঙে ইতিহাস গড়তে যাচ্ছে। আগামীকাল দুপুরের শোতে মধুবন সিনেপ্লেক্সের পর্দায় মুক্তি পাচ্ছে ‘তুফান’।
ইতিমধ্যে ঈদের দিন ও ঈদের পরদিনের আটটি প্রদর্শনীর মধ্যে দুদিনই বিকেল ও সন্ধ্যার শোর অগ্রিম বিক্রির জন্য বরাদ্দ রাখা সব টিকিট ফুরিয়ে গেছে। আজ রোববারও অগ্রিম টিকিটের জন্য কাউন্টারে ভিড় করেছেন দর্শকেরা। সোম ও মঙ্গলবারের দুপুর, বিকেল, সন্ধ্যা ও রাতের শোতে ৩৪৫ আসনের সিনেপ্লেক্সের ৭৫ শতাংশ টিকিট অগ্রিম বিক্রির জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *