বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

বিচ্ছেদের পথে হাঁটছেন গোবিন্দ-সুনীতা

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

মাসকয়েক আগে বিচ্ছেদের খবরে শিরোনাম হয়েছিলেন বলিউডের তারকা দম্পতি গোবিন্দ ও সুনীতা আহুজা। পরে এক সাক্ষাৎকারে সেই গুঞ্জনের ইতি টানলেও এবার একটি ভ্লগ ফের উসকে দিল তাদের বিচ্ছেদের গুঞ্জন। তবে এবার নাকি সত্যিই এই দম্পতির বিচ্ছেদ হতে যাচ্ছে!

ভারতীয় গণমাধ্যম সূত্রের বরাতে বলছে, গোবিন্দর বিরুদ্ধে বান্দ্রা আদালতে পরকীয়া ও গার্হস্থ্য হিংসার অভিযোগ জানিয়ে ডিভোর্সের মামলা দায়ের করেছেন তার স্ত্রী সুনীতা।

এই জল্পনা আরো জোরালো হয় যখন সুনীতা তার পছন্দের জায়গা মহালক্ষ্মী মন্দিরে পূজা দিতে গিয়ে একটি ভ্লগ বানান।

সেখানে অঝোরে কাঁদতে কাঁদতে সুনীতাকে বলতে শোনা যায়, ‘আমি ছোট থেকে এই মন্দিরে আসছি। যখন গোবিন্দর সঙ্গে প্রথম দেখা হয় আমার তখনো আমি এখানে এসেছিলাম। একটা জিনিসই তখন চেয়েছিলাম যাতে ওর সঙ্গে আমার বিয়ে হয়। মা আমার সে কথা শুনেছিলেন। কিন্তু সবটুকু নিজের চাওয়া মতো হয় না জীবনে। কিন্তু মায়ের ওপর ভরসা রাখি। আমি জানি যে আমার ঘর ভাঙার চেষ্টা করবে, সে কখনোই ভালো থাকবে না।’

আর এখান থেকেই জোরালো হয় সুনীতা ও গোবিন্দর বিচ্ছেদের জল্পনা। শোনা যাচ্ছে, হিন্দু ম্যারেজ অ্যাক্টের একাধিক ধারায় ডিভোর্স ফাইল করেছেন সুনীতা।

উল্লেখ্য, এর আগে এক সাক্ষাৎকারে সুনীতা দাবি করেন গোবিন্দ ও তার বিচ্ছেদের জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন। তার কথায়, ‘যারা বিচ্ছেদের কথা বলছেন, তাদের প্রশ্ন করুন সত্যি? যদি কারো সাহস থাকে তাহলে আমাকে সরাসরি দাম্পত্য নিয়ে প্রশ্ন করুন। যেদিন আমি বা গোবিন্দর মুখ থেকে বিচ্ছেদের কথা শুনবেন, সেদিন বিচ্ছেদের বিষয়ে নিশ্চিত হবেন। যদি বিচ্ছেদ হয় তবে আমি সকলকে প্রথম জানাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *