শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

পদ্মায় মায়ের সঙ্গে গোসলে গিয়ে নিখোঁজ ৫ বছরের শিশু

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে মায়ের সঙ্গে গোসলে গিয়ে তুহিন প্রামাণিক (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

রোববার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নদীতে ডুবে নিখোঁজ হয় শিশুটি।

নিখোঁজ তুহিন প্রামাণিক একই এলাকার আমিরুল প্রামাণিকের ছেলে।

স্থানীয় সোহেল রানা মিডিয়া বাজকে জানান, বিকেলে শিশুটির মা তাকে গোসল করিয়ে নদীর পাড়ে দাঁড় করিয়ে রেখে কাপড় ধুচ্ছিল। নদীর পাড়ে খেলতে খেলতে হঠাৎই শিশুটি নদীতে পড়ে ডুবে যায়। তাকে উদ্ধারে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার রয়েল আহমেদ মিডিয়া বাজকে জানান, আমাদের এখানে ডুবুরি না থাকায় আরিচা ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল এসে শিশুটিকে উদ্ধারের জন্য কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *