রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ভূমিকম্পে কাঁপল সারা দেশ

Reporter Name
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
ভূমিকম্পে কাঁপল সারা দেশ
ভূমিকম্পে কাঁপল সারা দেশ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ৩টা ৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে দেশের কোনো স্থান থেকে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরার আমবাসা থেকে ১৯ কিলোমিটার উত্তর-পূর্বে। উৎ​পত্তিস্থলটি বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। উৎ​পত্তিস্থলে ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৬.১ কিলোমিটার গভীরে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৭৬ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরায়।

বাংলাদেশ ছাড়াও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা, মিয়ানমার ও ভুটানে ভূকম্পন অনুভূত হয়েছে। ওই সব দেশেও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের ত্রিপুরা সরকার জানিয়েছে, ভূমিকম্পটির উৎ​পত্তিস্থল আমবাসা ও কুমারঘাটের লংতরাইতে। এটি ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ৫৯ কিলোমিটার দূরে।

ত্রিপুরা দুর্যোগ প্রতিরোধ দপ্তরের আধিকারিক শরৎ দাসের বরাত দিয়ে আমাদের আগরতলা (ত্রিপুরা) প্রতিনিধি জানান, ত্রিপুরায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া না গেলেও মানুষের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *