শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

নিখোঁজ হওয়ার ৪৫ ঘন্টার পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

নরসিংদীর রায়পুরায় পরিবারের সাথে ঈদের ছুটি কাটাতে রাজধানী ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন মৃদুল মিয়া (১৯) নামে এক কলকারখানা শ্রমিক। 

পরে ঈদের আগের দিন বন্ধুদের সাথে গোসল করতে মেঘনা নদীতে নামে আর উঠে আসেনি মৃদুল। এমতাবস্থায় নিখোঁজ হওয়ার ৪৫ ঘন্টা পর নদী থেকে ভাসমান অবস্থায় যুবক মৃদুলের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (১৮ জুন) উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর এলাকার মেঘনা পাড় থেকে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ। নিহত মৃদুল উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর এলাকার অটোরিকশা চালক মুজিবর রহমান ছেলে এবং রাজধানীর একটি কারখানার শ্রমিক ছিল।

স্থানীয় সূত্র জানায়, ঈদের আগের দিন রবিবার (১৬ জুন) দুপুরে চার বন্ধুর সাথে উপজেলার পান্থশালা ফেরিঘাটে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে যান মৃদুল। এ সময় তাঁর তিন বন্ধুকে উদ্ধার করেন স্থানীয়রা। বিকেলে খবর পেয়ে আসেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে অভিযান সমাপ্ত করেই চলে যান তারা। পরে আজ সকালে স্থানীয়রা ফকিরের চর মেঘনার পাড়ে একটি ভাসমান লাশ পান। পরে নৌ পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন। উদ্ধার হওয়া লাশটি শনাক্ত করেন নিহত মৃদুলের স্বজনরা।

এদিকে সংবাদ পেয়ে নিহত মৃদুলের লাশ শনাক্ত করতে গিয়ে অচেতন হয়ে পড়েন বাবা মুজিবুর রহমান। পরে তাকে বাড়িতে নিয়ে যান স্বজনরা। পরিবারের একমাত্র সন্তানের মৃত্যুতে ঈদের খুশি বিষাদে পরিনত হয়েছে। সাঁতার না জানাই এমন মৃত্যু হয়েছে বলে মনে করছেন অনেকে।

মিজার্চর নৌ-পুলিশের উপপরিদর্শক আসাদুজ্জামন মিডিয়া বাজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে পান্থশালা মেঘনা ঘাটে আনি। উর্ধ্বতন কর্মকতার্দের সাথে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *