শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

জুড়ীতে হাকালুকি হাওরে মিলল নিখোঁজ মহিলার লাশ

মো: জাকির হোসেন
প্রকাশ: শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নিখোঁজের চার দিন পর পবিত্র বালা দাস (৬৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে হাকালুকি হাওর থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।

পবিত্র বালা দাস উপজেলার সাগরনাল ইউনিয়নের কাশিনগর গ্রামের বাসিন্দা মৃত মনীন্দ্র দাসের স্ত্রী। আজ সকালে হাকালুকি হাওরে এক নারীর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। এরপর স্বজনেরা এসে তাঁর লাশ শনাক্ত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র বালা মানসিকভাবে অসুস্থ ছিলেন। ১৩ জুন রাতে কাউকে কিছু না বলে তিনি ঘর থেকে বেরিয়ে পড়েন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় ১৪ জুন স্বজনেরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পবিত্র বালাদের বাড়ির কাছেই জুড়ী নদী। নদীটি হাকালুকি হাওরের সঙ্গে যুক্ত। আজ সকালের দিকে কাশিনগর গ্রাম থেকে অন্তত ১০ কিলোমিটার দূরে হাওরে লাশ ভাসতে দেখে এলাকাবাসী ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ এসে স্থানীয় লোকজনের সহায়তায় লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন মুঠোফোনে মিডিয়া বাজকে বলেন, ওই নারীর লাশে পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য তা মৌলভীবাজার জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *