রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

বেশি মূল্য খাদ্য সরবরাহ ও বিক্রি করলে আইনি ব্যবস্থা

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
বেশি মূল্য খাদ্য সরবরাহ ও বিক্রি করলে আইনি ব্যবস্থা

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং দ্রব্যরমূল্য নিয়ন্ত্রণ রক্ষার লক্ষ্যে সর্বস্তরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, বাজারে বেশি দামে খাদ্য সরবরাহ করলে এবং বাজারে অস্থির পরিবেশ সৃষ্টি করলে আইনী ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৬শে আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজারের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ,চেম্বার অব কমার্স, খুচরা ও পাইকারি পর্যায়ের সকল ব্যবসায়ী ( মাংস, ডিম, ফল, সবজি, মুদি, মিষ্টি ইত্যাদি ), কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং অন্যান্য সংশ্লিষ্ট সকলের অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন এর সঞ্চালনায় ও জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নিরাপদ খাদ্য অফিসার মোঃ সাকিব আহমদ,ভোক্তা অধিকার সংরক্ষণ সহকারি পরিচালক আল-আমিন মৌলভীবাজারের বাজারের বিভিন্ন বিষয় প্রজেক্টর এর মাধ্যমে তুলে ধরেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,সাবেক মৌলভীবাজার সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা.জিল্লুল হক,জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামীর আলী,জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম,চেম্বার অফ কমার্সের পরিচালক জাবেদ আহমদ,ব্যবসায়ী সৈয়দ মহিউদ্দিন চৌধুরী শাহীন,ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম ও বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ প্রমুখ।

মতবিনিময় সভায় বাজারে নিরাপদ খাদ্য সরবরাহ, দ্রব্যমূল্যেস্থিতিশীল রাখা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষার বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়। বিশেষভাবে ডিম, মাংস, ফল, সবজি, মুদিমাল, মিষ্টিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে ন্যায্য দামে ও সীমিত লাভে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি খুচরা ও পাইকারি পর্যায়ে পণ্যের মূল্য সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়। সবার সম্মতিতে সভায় ডিম, মাংস, ফলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মুনাফার হার নির্ধারণ করে দেওয়া হয়। মতবিনিময় সভাটি স্থানীয় ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সমন্বিত প্রচেষ্টা ও সচেতনতা বৃদ্ধি করা এবং পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্ৰহন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *