রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ভালুকায় বিএনপি নেতা মোর্শেদ আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভালুকা উপজেলা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

ময়মনসিংহের ভালুকায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (০৮ আগস্ট) বিকেলে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ সংবাদ সম্মেলন হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, গত ৫ আগস্টের পর থেকে মোর্শেদ আলমের নেতৃত্বে ভালুকা উপজেলা বিএনপি শান্তিপূর্ণ ও সন্ত্রাসমুক্ত রাখতে কাজ করে যাচ্ছে।

বিএনপি নামধারী একটি পক্ষ সে সময় সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করলেও, তার বলিষ্ঠ নেতৃত্বে তা ব্যর্থ হয় এবং পরবর্তীতে দলের পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। মোর্শেদ আলম সবসময় সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং প্রতিটি দলীয় কর্মসূচিতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন।

তিনি আরও জানান, সম্প্রতি ভালুকা বাসস্ট্যান্ডে মারামারির ঘটনায় একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে মুর্শেদ আলমের নাম জড়িয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। এ ঘটনায় কৌশিক ঢালীকে ছুরিকাঘাতকারী জান্নাত ও আসিফের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নিতে প্রশাসনকে পরামর্শ দেন মোর্শেদ আলম। বিএনপি সবসময় সন্ত্রাস ও অপকর্মের বিরুদ্ধে ছিল, আছে এবং থাকবে।

যারা ব্যক্তিস্বার্থে অপপ্রচার চালাচ্ছেন, তাদের এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়; অন্যথায় দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান মজু, রুহুল আমিন, আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবু তাহের ফকির, উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম ঢালী, মনিরুজ্জামান মনির, রফিকুল ইসলাম হারিজ, আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা কায়সার আহমেদ কাজল, যুবদল নেতা আল আদীন টুটুল, আহসান শেখ, উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন আক্তার দিনা, সাংগঠনিক সম্পাদক রাশিদা খাতুন, স্বেচ্ছাসেবক দল নেতা সাদিকুর রহমান সজীব, ভালুকা সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাইদুল হাসান মৃদুল, সিনিয়র যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ শান্ত, ভালুকা ক্রীড়া সংস্থার সদস্য রাফি উল্লাহ চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *