শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

কিশোরগঞ্জে মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক কারবারির ছুরিকাঘাতে মোবারক হোসেন (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। আহতকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার চরফরাদি তালতলা রোডের খৈলার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এসআই দীন ইসলামের নেতৃত্বে পাকুন্দিয়া থানা পুলিশের ৬ সদস্যের একটি দল উপজেলার চরফরাদি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় খুর্শিদ উদ্দিন নামে এক ব্যক্তিকে মাদকসহ আটক করা হলে তার কয়েকজন সহযোগী পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা পুলিশ কনস্টেবল মোবারক হোসেনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে খুর্শিদকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আহত পুলিশ কনস্টেবল মোবারক হোসেনকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় খুর্শিদ ও তার সহযোগী মাদককারবারি আতিকুল্লাহকে আটক করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গতকাল রাতে অভিযান পরিচালনা করার সময় মাদক কারবারিরা একত্রিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। আমাদের পুলিশ সদস্য মোবারক হোসেনকে বুক, পিঠ হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাত করা হয়েছে। তার অবস্থা অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *