বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

রামগঞ্জে প্রবাসী সিটি প্রকল্পে কোটি টাকা প্রতারণার অভিযোগ মানববন্ধন কর্মসূচি পালন।

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

 

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রবাসীদের বিনিয়োগ করা কয়েক কোটি টাকা ব্যয়ে রামগঞ্জ প্রবাসী সিটি নামের একটি আবাসন প্রকল্প নিয়ে প্রতারণার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে,এই মানব বন্ধনে অংশ নেন ২৪ জন শেয়ার মালিক।
প্রকল্পের পাওয়ার অব অ্যাটর্নি গাজী ইসমাইল হোসেন ও নুরুল হুদার বিরুদ্ধে।

ভুক্তভোগীদের অভিযোগ , রামগঞ্জ প্রবাসী সিটি নামের এ প্রকল্পের সদস্যদের থেকে প্রায় ৭ কোটি টাকা সংগ্রহ করা অর্থ থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ ও ভয়ভীতি দেখিয়ে আসছেন। এ ঘটনায় রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও ভুক্তভোগীরা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।


জানা গেছে ২০১৪ সালে ৪০ জন প্রবাসী বাংলাদেশিদের নিয়ে রামগঞ্জে একটি আবাসন প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়। লক্ষ্য উদ্দেশ্য ছিল, সবাই মিলে বিনিয়োগ করে একটি বহুতল ভবন নির্মাণ করে সমান মালিকানা নিশ্চিত করা। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালে ২৬ জন সদস্যের নামে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নন্দনপুর গ্রামে ২৮ শতাংশ জমি ক্রয় করে রেজিস্ট্রি করা হয়। আরও ০৫টি শেয়ার পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে ১নং অভিযুক্ত গাজী ইসমাইল হোসেনের নামে হস্তান্তর করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, সবাই প্রবাসে থাকার সুযোগে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছে ১নং অভিযুক্ত গাজী ইসমাইল হোসেন। এই অর্থের কোনো হিসাব দিচ্ছেন না তিনি এবং নিজের নামে রাজধানী ঢাকায় জমি কিনেছেন। তার সহযোগী ২নং অভিযুক্ত নুরুল হুদা (মনা) অবৈধভাবে আরও ৬টি শেয়ার নিজের নামে রেজিস্ট্রি করিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী আলী আকবর বলেন, “আমরা বিদেশে কষ্ট করে টাকা উপার্জন করেছি, নিজ উপজেলায় বিনিয়োগ করেছি। কিন্তু আমাদের সরলতার সুযোগ নিয়ে তারা আমাদের টাকা আত্মসাৎ করেছেন। আমরা আমাদের প্রাপ্য অর্থের হিসাব চাই।”

অন্য এক বিনিয়োগকারী বলেন, প্রকল্প যখন দেখতে যাই, তখন অভিযুক্তরা আমাদের ভয়ভীতি দেখায় এবং বিভিন্ন কায়দায় হুমকি দেয়।

এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও মোহাম্মদ আবুল বাশার বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত চলমান।

এ ব্যাপারে অভিযুক্ত গাজী ইসমাইল হোসেনের বক্তব্য একাদিকবার চেষ্টা করে ও নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *