বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

 

হবিগঞ্জে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য সামগ্রী, মাদকদ্রব্য (মদ) ও বাংলাদেশী মশার কয়েল এবং ট্রাক আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২৩ এপ্রিল) ১২ ঘণ্টার ব্যবধানে হবিগঞ্জে সীমান্তের বিভিন্ন স্থানে বিজিবি টহলদল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ কোটি ৩১ লাখ ৮৮ হাজার ২০ টাকার ভারতীয় ভিটামিন ওষুধ, মাদকদ্রব্য (মদ) ও বাংলাদেশী মশার কয়েল এবং একটি ট্রাক জব্দ করা হয়।

সকাল ৭ টার দিকে জেলার মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। একটি ট্রাক তল্লাশী করে বালুর নিচে অভিনব কায়দার রাখা বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস্, জিলেট ব্লেড, চশমা এবং বর্ণিত ট্রাকটি আটক করে। (৫৫ বিজিবি) এর অধীনস্থ গুটিবাড়ী, বাল্লা এবং মনতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ বিটেক্স গোল্ড ভিটামিন এবং বাংলাদেশী মশার কয়েল আটক করা হয়।

চোরাচালানের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল, চুনারুঘাট এবং মাধবপুর থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান। তিনি আরও বলেন, বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *