শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

রামুতে স্বামী-স্ত্রী জোড়া খুনের আসামী গ্রেফতার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

কক্সবাজারের রামুর ঈদগড়ের চাঞ্চল্যকর জোড়া খুনের আসামী মোঃ দেলোয়ার(২৮)কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল ) রাত সাড়ে আটটায় রামু থানা অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ঈদগড়ের পানেরছড়া ঢালারমুখ পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।

ওসি জানান, গ্রেফতার মোঃ দেলোয়ার ঈদগড় ইউনিয়নের চরপাড়া (ভরার চর) এলাকার আব্দুর রশিদের পুত্র। সে ঈদগড়ের বহুল আলোচিত রুবি আক্তার (১৯) ও তাঁর স্বামী নুর মোহাম্মদ (২৮) হত্যা মামলার অন্যতম আসামি।

নিহত রুবি আক্তার ওই ইউনিয়নের ওপরের খিল এলাকার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে ও নুর মোহাম্মদ চট্টগ্রামের রাউজান এলাকার বাসিন্দা। খুন হওয়ার আড়াই মাস পূর্বে দুজনের বিয়ে হয়।

উল্লেখ্য,গত ১৯ জুন ২০২৪ ইং আনুমানিক আড়াইটায় খুনিরা ধারালো অস্ত্র সহকারে আমেনা খাতুনের বসত ঘরে প্রবেশ করে তার মেয়ে রুবি আক্তার ও জামাতা নূর মোহাম্মদকে জবাই করে হত্যা করে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, জোড়া খুনের আসামী আটক মোঃ দেলোয়ার আইনশৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। তাকে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। সে ঘটনার সাথে সরাসরি জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকারোক্তি দিয়েছেন। পরবর্তীতে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *