রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

হবিগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

হবিগঞ্জের চুনারুঘাটে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই রুয়েল মিয়া (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছোট ভাই জসিম মিয়াকে (২২) রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।’

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ১৫ এপ্রিল বিকেলে বড় ভাই রুয়েল মিয়া একটি গাছ কেটে বাড়ির সামনে রাখেন। পরে সেই গাছের অংশ ব্যবহার করে জসিম মিয়া টিউবওয়েলের চারপাশে বেড়া তৈরি করতে গেলে দু’ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এই বিষয়ে রুয়েল ও জসিম ছাড়াও তাদের মা আবেদা খাতুন এবং ভাই সোহেলের স্ত্রী স্বরুপা বেগমের সঙ্গেও বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়।

এক পর্যায়ে উত্তেজিত হয়ে জসিম মিয়া একটি গাছের ঢাল দিয়ে রুয়েলের ঘাড়ের পেছনে সজোরে আঘাত করেন। এতে গুরুতর আহত হন রুয়েল। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা ও তার স্ত্রী তাছলিমা খাতুন তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই ১৬ এপ্রিল রাতে সিলেটের নুরজাহান ক্লিনিকের মাজার গেট এলাকায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি নুর আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায় এবং রাতেই সাঁড়াশি অভিযান চালিয়ে ঘাতক জসিমকে গ্রেপ্তার করে।ওসি নুর আলম বলেন, ঘটনার পরপরই আমরা তৎপর হয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত জসিম মিয়াকে আটক করেছি। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় এলাকাবাসীর মধ্যে এই হত্যাকাণ্ডে চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। একটি গাছকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *