শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

মৌলভীবাজারে প্রসাশনের বিরুদ্ধে অপপ্রচার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সম্প্রতি ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজ এবং তাদের দোসরগণ বিভিন্ন ফেসবুক পেইজ ও ফেসবুক আইডি থেকে মৌলভীবাজার জেলা পুলিশ, জেলা প্রশাসন ও জেলা কারা কর্তৃপক্ষকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করছে।

মৌলভীবাজার জেলা পুলিশ ফ্যাসিস্ট আওয়ামী লীগের এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

জেলা পুলিশের অফিসিয়াল পেইজে পোস্ট করে বলা হয়, আমরা স্পষ্ট করে বলতে চাই, মৌলভীবাজার জেলা পুলিশ খুনি-ফ্যাসিস্টদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মিথ্যা গাল-গল্প প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে ছাড় পাওয়া যাবে না। মৌলভীবাজারের সম্মানিত নাগরিকদের বলতে চাই, ফ্যাসিবাদীদের অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব প্রতিরোধে সতর্ক থাকুন। অত্র জেলার আইনশৃঙ্খলা রক্ষা করা এবং জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর। যে কোন অপরাধ সংগঠিত হওয়ার পর সংবাদ পাওয়ার সাথে সাথে অত্র জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারিত্বের সাথে অপরাধীদের গ্রেপ্তার এবং তৎসংশ্লিষ্ট আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসছে।

বিভ্রান্তি এবং গুজব ছড়িয়ে পুলিশের কার্যক্রমকে বিঘ্ন না ঘটানোর জন্য অনুরোধ রইলো। অত্র জেলার জনগণকে সেবা প্রদান ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষে মৌলভীবাজার জেলা পুলিশ অবিরাম কাজ করে চলেছে। যে কোন আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *