সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

কুড়িগ্রামে ঘরের উপর গাছ পড়ে নারীর মৃত্যু

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ে শয়ন ঘরে গাছের নীচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর নাম ছকিলা বেগম (৫২)। তিনি জেলার ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া জকুরটল এলাকায় গোলাম হোসেনের স্ত্রী।
আজ রোববার রাত আনুমানিক ৩টার উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া জকুরটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বোন ছবিয়া জানান, বড় বোন ছকিনার স্বামী বাড়ীতে ছিলনা। তাই দুবোন একই ঘরে ঘুমিয়ে ছিলাম। রাত ৩টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। এসময় আমরা দুজন নিরাপদ আশ্রয়ের জন্য প্রস্তুতি নেই। এরই মধ্যে আমি দ্রুত ঘর থেকে বের হলেও বড় বোন ছকিলা বের হতে পারেননি। এসময় ঝড়ে ঘরের পাশে থাকা একটি বিশাল আকৃতির গাছ ঘরের ওপরে আঁছড়ে পড়ে। গাছে চাপা পড়ে তাঁর মৃত্যু হয়। ঝড় থেমে গেলে স্থানীয়রা এসে গাছ সরিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহত মহিলার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *