সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

চট্রগ্রামে নদীতে ঝাপ দিয়ে মাঝি নিখোঁজ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে উপার্জনের একমাত্র অবলম্বন ইঞ্জিনচালিত কাঠের নৌকা (টেম্পু) বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁ’প দিয়ে নি’খোঁ’জ রয়েছেন কর্ণফুলীর মাঝি মোঃ জাবেদ আহমেদ (৪৫)।

বুধবার (০৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কর্ণফুলী নদীর বোয়ালখালী হামির চরের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নি’খোঁ’জ মাঝি কর্ণফুলী উপজেলার শিকলবাহা (১ নাম্বার ওয়ার্ড) দ্বীপ কালার মোড়ল এলাকার দানু মেম্বারের বাড়ির মৃত শরীফ আলীর পুত্র। তার সংসারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

নি’খোঁ’জ মাঝির ছোট ছেলে শহিদুল ইসলাম জনি (১৬) এবার এসএসসি পরীক্ষার্থী। সে উপজেলার কালারপোল উচ্চ বিদ্যালয়ে মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছেন। তার পরীক্ষার কেন্দ্র ছিল কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী উচ্চ বিদ্যালয়।

মানসিক প্রস্তুতি না থাকলেও গ্রামবাসীর অনুরোধে নি’খোঁ’জ মাঝির ছোট ছেলে জনি কোনো রকমে পরীক্ষায় বসেছেন। দিয়েছেন এসএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষা। পরীক্ষা শেষে বাড়িতে ফিরলেও বাবার কোনো হদিস না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। শুধু জনি নয় জনির বড় ভাই বিজয় ও তাদের ২য় শ্রেণীতে পড়ুয়া একমাত্র বোন মিম আকতার বার বার কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়। এছাড়াও মাঝির স্ত্রী আকতার বেগম স্বামীর হদিস না পেয়ে বার বার বেহুশ হচ্ছেন করেছেন আহাজারি।

জানা গেছে, ঘটনার সময়ে মাঝি জাবেদ কর্ণফুলীর নদীর খোলাগাঁও জোডিয়াক পাওয়ার চিটাগাং লিমিটেড জেডি এলাকায় জাহাজের লোকজন ও তাদের পন্য যাতায়াত করছিল। পরে জাহাজের সঙ্গে তার নৌকাটি নোঙর করে রেখেছিল। কিন্তু হঠাৎ করেই জাহাজ থেকে নৌকাটি ছুটে যায়। পরে সে কাপড় ও মোবাইল রেখে নৌকা বাঁচাতে নদীতে ঝাঁ’প দিয়েছেন। এরপর থেকেই তিনি নি’খোঁ’জ রয়েছেন। পরে ঘটনাস্থলের দুই কিলোমিটার দূরে তার নৌকাটি পাওয়া যায়।

নিখোঁজের ছোট ভাই মীর আহমেদ বলেন, ‘আমার ভাইকে খুঁজে পাচ্ছি না। বাল্কহেড মালিকপক্ষ বলছে, সে কাপড় ও মোবাইল রেখে নদীতে লাফ দিয়েছে। কিন্তু আমরা সেটা বিশ্বাস করতে পারছি না। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। পরে তার সাম্পানটি উদ্ধার করা হয়েছে বোয়ালখালী থেকে।’

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, নিখোঁজ মাঝিকে উদ্ধারে তাদের স্বজন ও পুলিশের টিম কাজ করছে। এখনও পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার কাজ চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *