শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

বিআরটিএর বিশেষ অভিযানে ২৮৯টি পরিবহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা

মাহমুদুল হাসান
প্রকাশ: শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

বিআরটিএ-এর বিশেষ অভিযানে গতকাল বৃহস্পতিবার ২৮৯টি পরিবহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে। বিআরটিএ-এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং), মোটরযান পরিদর্শক এবং হাইওয়ে পুলিশের সমন্বয়ে সারাদেশে এই মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন পরিবহন আইন ভঙ্গের কারণে মোট ২৮৯টি মামলা করা হয় এবং জরিমানা আদায় করা হয়েছে, যার পরিমাণ দাঁড়ায় ৬,৮৭,০০০ টাকা।

অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত গতি (ওভার স্পীড), হেলমেট ছাড়া মোটরসাইকেল চালনা, একাধিক যাত্রী নিয়ে মোটরসাইকেল চালনা সহ অন্যান্য পরিবহন আইন ভঙ্গের কারণে এই মামলা ও জরিমানা করা হয়।

ঢাকা বিভাগের পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ জানান, “পবিত্র ঈদকে সামনে রেখে বিআরটিএ সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য হলো সাধারণ মানুষ যেন কোনওভাবেই বাস মালিকদের অতিরিক্ত ভাড়া না দেন। ঈদ পরবর্তী সময়ে সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে রাজধানীসহ সারাদেশে পৌঁছাতে পারেন, তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সংস্থাগুলো একযোগে কাজ করছে।

তিনি আরও বলেন, “আমরা নিশ্চিত করতে চাই যে, সাধারণ জনগণ দুর্ঘটনার শিকার না হোক এবং নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। আমাদের অভিযানে নিয়োজিত টিম সতর্ক অবস্থানে রয়েছে।”

এই বিশেষ অভিযান চালিয়ে বিআরটিএ তার উদ্দেশ্য সাধনে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে, যাতে ঈদে ও তার পরবর্তী সময়ে যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ব্যবস্থার সুশাসন নিশ্চিত করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *