শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের দোয়া মাহফিল ও ইফতার

মাহমুদুল হাসান
প্রকাশ: শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের দোয়া মাহফিল ও ইফতার

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের আয়োজনে ২৬ শে মার্চ, বুধবার একটি দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিরপুর ১০ আলোকের গলিস্থ আমন্ত্রণ হোটেল এন্ড রেস্টুরেন্টে এই আয়োজনের আয়োজন করা হয়

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজিজুল হাকিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) ভারপ্রাপ্ত মহাসচিব শেখ মামুনুর রশীদ, বাংলাদেশ অটোমোবাইল মালিক সমিতির মহাসচিব মো. কামরুজ্জামান, দৈনিক সোনালী খবর পত্রিকার প্রকাশক সম্পাদক মনিরুজ্জামান, দৈনিক মাতৃ জগত পত্রিকার সম্পাদক খান সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী কবি ইউসুফ, মিরপুর সম্মলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ইমন হোসেন ও রনি।

শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সভাপতি আজিজুল হাকিম এবং সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান মহান স্বাধীনতা দিবসে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ ও তাদের রুহের মাগফেরাত কামনা করেন। তারা আল্লাহর কাছে প্রার্থনা করেন, রমজানের এই পবিত্র দিনে শহীদদের আত্মার শান্তি ও বেহেশত নসীব করুক, এবং দেশের সকল নাগরিকের ওপর রহমতের ছায়া রাখুন। তাছাড়া দুজনেই রমজানের ঈদকে সামনে রেখে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

বিএফইউজের (একাংশ) ভারপ্রাপ্ত মহাসচিব শেখ মামুনুর রশীদ এবং বাংলাদেশ অটোমোবাইল মালিক সমিতির মহাসচিব মো. কামরুজ্জামান সংগঠনের সকল কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং সকল সদস্যের একে অপরকে সহযোগিতার মাধ্যমে ইউনিয়নকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোক্তার, সহ-সভাপতি মোঃ মাহবুব উদ্দিন, সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলী নাঈম, সহ সাধারণ সম্পাদক শফিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ নুর সুমন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক মোঃ সোলায়মান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খাজা মেহেদী, কল্যাণ সম্পাদক ফয়েজুল্লাহ স্বাধীন, ক্রিয়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম আল আমিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাফিনা মাহরু, মহিলা বিষয়ক সম্পাদিকা রাহিমা আক্তার মুক্তা, কার্যকরী সদস্য মোঃ দেলোয়ার হোসেন, মোঃ লুৎফর বারী, মোহাম্মদ নিজাম উদ্দিন, জয়তুননেসা মিলা, মাহমুদুল হাসান, মো. বেলায়েত হোসেন প্রমুখ।

এ ধরনের আয়োজনের মাধ্যমে সংগঠনের সদস্যরা একে অপরকে আরো কাছাকাছি আনতে এবং একত্রে কাজ করার মনোভাব তৈরি করতে সাহায্য করছে। অনুষ্ঠানটি একটি সুন্দর পরিবেশে সমাপ্ত হয়, যেখানে উপস্থিত সবাই একে অপরকে শুভেচ্ছা জানিয়ে একে অপরকে সহযোগিতা করার অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *