মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ
সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি গণপূর্তের প্রকৌশলী বদরুল আলম খানের শতকোটির ‘দুর্নীতি সাম্রাজ্য’, মুখ খুললেন স্ত্রী মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা

বিশেষ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

ক্ষমতা বা পদ-পদবির মোহ নয়, বরং তার উদার মানবিকতা ও সাহসিকতাই আজ তাকে গণমানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে দিয়েছে।

পুরো সিলেট বিভাগজুড়ে যার পরিচিতি এক গতিশীল ও বহুমুখী ব্যক্তিত্ব হিসেবে, তিনি নওয়াব আলী হাসিব খান। বিভিন্ন সময়ে নানামুখী কর্মকাণ্ডের মধ্য দিয়ে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন এই নেতা। একাধারে দক্ষ সংগঠক, অভিজ্ঞ রাজনীতিবিদ এবং সফল ব্যবসায়ী—যিনি নিজের চা বাগানের দেখাশোনার পাশাপাশি সমান তালে সামলান জনসেবা ও রাজনৈতিক মাঠ।

ক্রীড়াঙ্গন থেকে শুরু করে রাজনীতির রাজপথ—সবখানেই যার সরব উপস্থিতি, সেই নওয়াব আলী হাসিব খান সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনায় এসেছেন সম্পূর্ণ ভিন্ন এক কারণে।

  • রাজনীতি ও দুর্দিনের আন্দোলন-সংগ্রাম:

রাজনীতির মাঠে নওয়াব আলী হাসিব খান এক পরীক্ষিত নাম। গত ফ্যাসিস্ট সরকারের আমলেও মৌলভীবাজার অঞ্চলে যারা স্বৈরাচারের বিরুদ্ধে সবার আগে বুক চিতিয়ে লড়াই করেছেন, তিনি তাদের মধ্যে অন্যতম। তবে এর সূচনা আরও আগে; বিএনপির প্রবীণ ও দুঃসময়ের নেতাকর্মীদের সুখে-দুঃখে তিনি সবসময় ছায়া হয়ে পাশে ছিলেন। দলের কঠিন সময়েও জাতীয়তাবাদী আদর্শের সাথে আপস করেননি, এখনও দলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেওয়া এবং বিপদে পাশে দাঁড়ানো তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে।

  • করোনা মহামারী ও মানবিকতার দৃষ্টান্ত:

রাজনীতি বা সাংগঠনিক কর্মকাণ্ডের গণ্ডি পেরিয়ে হালে তিনি সবচেয়ে বেশি প্রশংসিত হচ্ছেন তার মানবিক গুণাবলীর জন্য। করোনা মহামারীর পুরো সময়টায় অসহায় ও বিপন্ন মানুষের সেবায় নিজেকে পুরোপুরি নিয়োজিত রেখেছিলেন নওয়াব আলী হাসিব খান। কখনো সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও শীতের কম্বল বিতরণ, আবার কখনো কর্মহীন দরিদ্র মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে তিনি প্রমাণ করেছিলেন—প্রকৃত জননেতারা বিপদের দিনে পালিয়ে যান না, বরং সামনে থেকে নেতৃত্ব দেন। করোনার শুরু থেকেই রাজপথে থেকে তিনি মানুষের দ্বারে দ্বারে সেবা পৌঁছে দিয়েছেন।

  • সাম্প্রদায়িক সম্প্রীতির অতন্দ্র প্রহর প্রহরী:

নওয়াব আলী হাসিব খানের সাহসিকতা ও মানবিকতার সবচেয়ে বড় প্রমাণ মেলে গত কয়েক মাস আগে মৌলভীবাজারের কুলাউড়ার রবিরবাজার এলাকায়। সেখানে যখন কিছু দুষ্কৃতকারী হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙার অপচেষ্টা চালায়, তখন কোনো কিছু না ভেবেই মানবতার ফেরিওয়ালা নওয়াব আলী হাসিব খান নিজে জীবনের ঝুঁকি নিয়ে মন্দির রক্ষায় ঝাঁপিয়ে পড়েন। তার এই সাহসিক পদক্ষেপ কেবল একটি মন্দিরই রক্ষা করেনি, বরং এলাকায় হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য ও উজ্জ্বল নজির স্থাপন করেছে।

  • প্রতিশ্রুতি ও আগামীর পথচলা:

“বাকি জীবনটা দুস্থ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করব”—নওয়াব আলী হাসিব খান যা বলেন, তা-ই করেন। কথা ও কাজের মিল রাখা এবং নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় তিনি সর্বদা অটল। ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ের গণ্ডি পেরিয়ে তিনি আজ হয়ে উঠেছেন সিলেট বিভাগের অবহেলিত ও সাধারণ মানুষের আস্থার এক নির্ভরযোগ্য ঠিকানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *