মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

“গাজীপুর জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী মো: রফিকুল ইসলামকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ”

​সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে “গাজীপুর জেলা পরিষদে চেয়ার আঁকড়ে থাকা লুটেরা সিন্ডিকেটের খুটি রফিকুল ইসলাম” শিরোনামে প্রকাশিত মনগড়া ও কাল্পনিক প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উক্ত প্রতিবেদনে আমাকে (মো: রফিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী) জড়িয়ে “লুটেরা সিন্ডিকেটের খুঁটি”, “দুর্নীতির দায়ে বিদায় নেওয়া” এবং “ঠিকাদারি নিয়ন্ত্রণ ও প্রশাসনকে চাপে রাখা” সংক্রান্ত যেসকল দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।

​প্রকৃত সত্য এই যে, একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমি সর্বদা প্রচলিত বিধি-বিধান মেনে এবং সততার সাথে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করে আসছি। চাকরিকালীন সময়ে আমার বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়নি। যথাযথ প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমেই সরকারি নিয়ম মেনে আমার বদলি ও পদায়ন সম্পন্ন হয়েছে।

কোনো প্রকার অবৈধ সিন্ডিকেট, ঠিকাদারি নিয়ন্ত্রণ বা প্রশাসনকে জিম্মি করার মতো কর্মকাণ্ডের সাথে আমার দূরতম কোনো সম্পর্ক নেই।

​একটি মহল সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশ ও কুচক্রী মহলের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে, কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই সম্পূর্ণ অনুমান ও কল্পনার ওপর ভিত্তি করে আমার বিরুদ্ধে এই মানহানিকর অভিযোগ এনেছে। যা আমার দীর্ঘদিনের সততা, পেশাদারিত্ব এবং সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করার অপচেষ্টা মাত্র।

​আমি এই ভিত্তিহীন, অসত্য ও মনগড়া প্রতিবেদনের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে সংশ্লিষ্ট সকলকে এই ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে কান না দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।

 

​ধন্যবাদান্তে,

​মো: রফিকুল ইসলাম

উপসহকারী প্রকৌশলী

গাজীপুর জেলা পরিষদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *