শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

সর্বশেষ
গাজীপুর জেলা পরিষদে চেয়ার আঁকড়ে থাকা লুটেরা সিন্ডিকেটের খুটি রফিকুল ইসলাম রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

গাজীপুর জেলা পরিষদে চেয়ার আঁকড়ে থাকা লুটেরা সিন্ডিকেটের খুটি রফিকুল ইসলাম

বিশেষ প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

দেশ বদলালেও বদলায়নি গাজীপুর জেলা পরিষদের ভেতরের চিত্র। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে গত দেড় দশক ধরে চলছে এক অদৃশ্য সিন্ডিকেটের কানামাছি খেলা। নিয়মানুযায়ী তিন বছর পর পর বদলি হওয়ার কথা থাকলেও, এখানে কর্মকর্তা-কর্মচারীরা ১৫ থেকে শুরু করে ৩০ বছর ধরে একই চেয়ারে অনড় হয়ে বসে আছেন।

​অনুসন্ধানী টিম “আড়ালের চোখ”-এর অভিযানে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এই চক্রটি শুধু লুটপাটই করছে না, বরং নতুন আসা যেকোনো সৎ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)-কে ব্ল্যাকমেইল ও জিম্মি করে নিজেদের স্বার্থ হাসিল করছে।

​কারা এই সিন্ডিকেটের খুঁটি-

​উপসহকারী প্রকৌশলী মো: রফিকুল ইসলাম: দুর্নীতির দায়ে একবার বিদায় নিলেও ২০২৪-এর শুরুতে আবারও ফিরে আসেন। কাজ—ঠিকাদারি নিয়ন্ত্রণ ও প্রশাসনকে চাপে রাখা।

​সার্ভেয়ার রেজোয়ান রহমান: দীর্ঘ ৬ বছর ধরে জমি ও টঙ্গী মার্কেটের দোকান ইজারা তার নিয়ন্ত্রণে। সিইওদের ভুল বুঝিয়ে ফাইলে সই করিয়ে পরে ব্ল্যাকমেইল করাই তার মূল কারিশমা।

​সাঁটলিপিকার প্লাবন আলী: ১৫ বছর ধরে একই পদে থাকা এই ব্যক্তি সিন্ডিকেটের “ইনফরমেশন গেটওয়ে”, সব গোপন ফাইল তার মুঠোয়।

​ড্রাইভার মাহমুদুল হাসান: ১৩ বছর ধরে গাড়ি চালানোর আড়ালে অনুদানের ফাইল পাস ও পিয়ন-ঝাড়ুদারদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন তিনি।

​রিনা আক্তার: দীর্ঘ ৩০ বছর ধরে এই পরিষদকে নিজের ঘরবাড়ি বানিয়ে রেখেছেন।

​এছাড়াও অফিস সহকারী হারুন রশীদ, ডুপ্লিকেটিং অপারেটর খোকন, দারোয়ান কালাম, পিয়ন সোনিয়া ও আল আমিনের ১৪ বছরের চক্রটির বাইরে যাওয়ার সাধ্য নেই কোনো প্রশাসনের।

 

​আগামী পর্বে যা থাকছে-

প্রশাসনকে পঙ্গু করে রাখা এই সিন্ডিকেটের খুঁটির জোর আসলে কোথায়? আগামী পর্বে “আড়ালের চোখ” দেখাবে কীভাবে সিইওদের ব্ল্যাকমেইল করা হতো এবং ড্রাইভার মাহমুদুল কীভাবে অনুদানের নামে কোটি টাকা হাতিয়েছেন। চোখ রাখুন পরবর্তী প্রতিবেদনে!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *