সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ক্রাইম রিপোর্টার
প্রকাশ: সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

নিজেকে ‘জিরো থেকে হিরো’ হিসেবে তুলে ধরলেও এস এম সুইং সেন্টারের মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে একের পর এক প্রতারণার অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে বেড়িয়ে এসেছে, মেশিন আমদানির নামে লাইসেন্স দেখিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে তিনি মোটা অঙ্কের টাকা আদায় করেছেন। তবে প্রতিশ্রুতি অনুযায়ী অনেক ক্ষেত্রেই মেশিন বা টাকা কোনোটিই পাননি ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের অভিযোগ, যেসব ব্যবসায়ীর রাজনৈতিক পরিচয় বা প্রভাব রয়েছে, তারা টাকা কিংবা মেশিন ফেরত পেয়েছেন। আর যাদের কোনো প্রভাব নেই, তাদের পড়তে হয়েছে হয়রানি ও প্রতারণার শিকার হতে।

অনুসন্ধানে উঠে আসে ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন নামে এক ব্যক্তির অভিজ্ঞতার কথা। তিনি দীর্ঘদিন আবু সুফিয়ানের মিডিয়া ও টেকনিক্যাল প্রতিনিধি হিসেবে কাজ করতেন। মেশিন আনার কথা বলে তাকে চট্টগ্রামে নেওয়া হলে সেখানেই শাহাবুদ্দিন বুঝতে পারেন, লাইসেন্সের আড়ালে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, লাভের অংশের টাকা চাইলে আবু সুফিয়ান তা না দিয়ে লোকজনের সামনে একটি মেশিন বুঝিয়ে দেন। পরে সেই মেশিন নিয়েই শুরু হয় নতুন নাটক। একপর্যায়ে শাহাবুদ্দিন আলাদা হয়ে গেলে তার বিরুদ্ধে মেশিন চুরির অভিযোগে মামলা দেওয়া হয়। ওই মামলায় তাকে জেল হাজতেও যেতে হয়।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, যাদের সামনে মেশিন বুঝিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল, তারা সবাই দাবি করেছেন—এই মামলা সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবেই শাহাবুদ্দিনকে ফাঁসানো হয়েছে।

আরও অভিযোগ রয়েছে, যেসব ব্যবসায়ী প্রতারণার শিকার হয়ে নিজেদের পাওনা টাকা চাইতে যান, তাদের বিরুদ্ধেও হয়রানিমূলক মামলা ও অভিযোগ দেওয়া হয়।

ভুক্তভোগীরা জোর দাবি জানিয়েছেন—আবু সুফিয়ানের লাইসেন্স বাতিল করতে হবে, প্রতারণার সঠিক ও নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং তাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

লাইসেন্সের আড়ালে এ ধরনের প্রতারণা কতদিন চলবে—সে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। তারা অবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

 

অনুসন্ধানী পর্ব ১

পর্ব ২ দেখতে চোখ রাখুন…..


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *