শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ
আসিফ ইমাম ও বিন্দাস সাকিবের ন্যায়বিচার দাবি: সাংস্কৃতিক অঙ্গনে পুরোনো বলয়ের প্রভাব বিস্তারের অভিযোগ বালুর নিচে চাপা পড়ছে শত শত কোটি টাকা:: বিআইডব্লিউটিএ’র প্রধান প্রকৌশলী রাকিবুলের ‘ড্রেজিং সিন্ডিকেট’ ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

জৈন্তাপুরে ভুয়া ইজারার কাগজপত্র দেখিয়ে কোটি কোটি আত্মসাৎ ইউপি সদস্যের বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি,
জৈন্তাপুর প্রতিনিধি,

জৈন্তাপুরে হাইকোর্টের রিটের মামলায় নিষিদ্ধ সারী ৩ বালু মহালের নামে ভুয়া ইজারার কাগজপত্র তৈরী করে কোটি কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ উটেছে, ৩ নং চারিকাটা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শামসুজ্জামান সেলিম এর বিরুদ্ধে।

স্হানীয় একাধিক ব্যাক্তি পরিচয় গোপন রেখে জানান, নিষিদ্ধ সারী ৩ বালু মহালের ভুয়া কাগজপত্র দেখিয়ে ইজারায় পার্টনারশিপ এর কথা বলে,, জৈন্তাপুর উপজেলার লালাখাল এলাকা সহ আশ পাশের এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা উত্তোলন করেন ঐ ইউপি সদস্য।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব এর স্বাক্ষর নকল, নিষিদ্ধ সারী-৩ বালুমহাল ১৪৩২ বঙ্গাব্দের জন্য ইজারার ভুয়া কাগজপত্র তৈরী করেন ইউপি সদস্য শামসুজ্জামান সেলিম। অভিযোগ রয়েছে দীর্ঘদিন থেকে সেলিম বাহিনী লালাখাল সিমান্তের জিরো পয়েন্ট এলাকা হইতে বালু উত্তোলন করে আসছে।

অতিরিক্ত লোভে পড়ে অবশেষে ভুয়া ইজারার কাগজপত্র বানিয়ে প্রতারণা জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাৎ করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছেন ঐ ইউপি সদস্য। স্হানীয় একাধিক মানুষের সাথে কথা বলে জানা যায়, ইউ/পি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে সেলিম মেম্বার। স্হানীয় বিজিবি’র লাইনম্যান পরিচয় দিয়ে, প্রতি রাতে কোটি কোটি টাকার পণ্য বাংলাদেশে প্রবেশ করায় সেলিম।

এবং চোরাকারবারিদের নিকট বিভিন্ন বাহিনীর নামে নিয়মিত চাঁদা আদায় করে সেলিম মেম্বার, রহিম উদ্দীন ও তাজ উদ্দীন গংরা। এ বিষয়ে সেলিম মেম্বারের সাথে যোগাযোগ করা হলে,, তিনি জানান এসবের কিছু ই তিনি জানেন না।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জজ মিত্র চাকমার সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান ভুয়া ইজারার কাগজপত্র তৈরী তা তিনি জানেন না, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিবের স্বাক্ষর কেউ জালিয়াতি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *