শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়ে কোটি টাকার মালিক শ্রম অধিদপ্তরের নাজনীন

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
তিন বোনের সরকারি চাকরি, অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ; তদন্তের দাবি উঠছে নানা মহলে শ্রম অধিদপ্তরের উচ্চমান সহকারী এবং বর্তমানে প্রধান সহকারীর দায়িত্বে থাকা নাজনীন সুলতানা নাজুর বিরুদ্ধে উঠেছে ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। শুধু তিনিই নন, তার দুই বোনও একই কোটায় চাকরি নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত আছেন।

তিন বোনের সরকারি চাকরি, অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ; তদন্তের দাবি উঠছে নানা মহলে শ্রম অধিদপ্তরের উচ্চমান সহকারী এবং বর্তমানে প্রধান সহকারীর দায়িত্বে থাকা নাজনীন সুলতানা নাজুর বিরুদ্ধে উঠেছে ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। শুধু তিনিই নন, তার দুই বোনও একই কোটায় চাকরি নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত আছেন।

সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে শ্রম প্রতিমন্ত্রী মুন্নু জাহান সফিয়ানের মেয়াদকালে তদবীর বাণিজ্যের মাধ্যমে নাজনীন ও তার দুই বোন চাকরি নেন। মুক্তিযোদ্ধা কোটার ভুয়া কাগজপত্র ব্যবহার করে তারা চাকরি অর্জন করেন বলে অভিযোগ উঠেছে। অথচ নাজনীন সুলতানার বাবা কখনো মুক্তিযোদ্ধা ছিলেন না।

২০০২ সালে বাংলাদেশ যুব মহিলা লীগের দ্বিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক সাবেক সাংসদ অধ্যাপিকা অপু উকিলের হাত থেকে কেন্দ্রীয় যুব মহিলা লীগের ক্রিয়া সম্পাদক হিসেবে নিয়োগপত্র পান নাজনীন সুলতানা। এরপর থেকে তিনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন।

২০২২ সালের ১৬ জুলাই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত একটি কপি প্রকাশের মাধ্যমে নাজনীন সুলতানার দায়িত্ব বহাল থাকার বিষয়টি স্পষ্ট হয়। অভিযোগ রয়েছে, যুব মহিলা লীগের ক্রিয়া সম্পাদক পদে থেকে তিনি প্রভাব খাটিয়ে শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের ভয়ভীতি দেখাতেন এবং উর্ধ্বতনদের তোয়াক্কা না করেই তদবীর বাণিজ্য করতেন।

ঢাকা ও নেত্রকোনায় নামে-বেনামে তার বিপুল সম্পদ রয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, ঢাকায় একাধিক ফ্ল্যাট ও গ্রামের বাড়িতে প্রচুর সম্পদ গড়ে তুলেছেন তিনি ও তার পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *