বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

১৩ মাসে ঢাকায় ১২৩ সংগঠনের ১,৬০৪ বার অবরোধ

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
১৩ মাসে ঢাকায় ১২৩ সংগঠনের ১,৬০৪ বার অবরোধ

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে ঢাকা ও আশপাশের সড়কে এক হাজার ৬০৪টি অবরোধ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এসব অবরোধ কর্মসূচি দিয়েছে দেশের ১২৩টি সংগঠন। আজ রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর ঢাকায় ১,৬০৪টি অবরোধ হয়েছে, যা ১২৩টি সংগঠন করেছে। কিন্তু সড়কে অবরোধের কারণে জনদুর্ভোগ ও তীব্র যানজট তৈরি হয়। একটি রাস্তার সামান্য অংশ ব্লক হয়ে গেলেও পুরো ঢাকা শহর প্রভাবিত হয়। তিনি আন্দোলনকারীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, দাবি-দাওয়া প্রকাশের অধিকার সবার আছে, প্রতিবাদও করা যাবে। তবে তা যেন রাস্তায় না হয়ে নির্দিষ্ট মাঠ বা সোহরাওয়ার্দী উদ্যানের মতো স্থানে হয়।

এতে জনদুর্ভোগ অনেকটা কমে আসবে। স্থান নির্ধারণ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, আমরা কেন নির্ধারণ করবো? যারা কর্মসূচি দিতে চাইবে, তারা যদি আমাদের কাছে অনুমতি চায়, তখন আমরা জায়গা নির্ধারণ করে দেবো। আমরাও চাই না কেউ জনদুর্ভোগ সৃষ্টি করুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *