বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

সড়ক বন্ধ করে প্রটোকল, জিএমপি কমিশনারকে শোকজ

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
গাজীপুরে মহানগর পুলিশ কমিশনারের যাওয়া আসার সময় রাস্তা বন্ধ রাখার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ বিষয়ে আলোচনা হয়েছে এবং আইজিপি সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে তাকে (জিএমপি কমিশনার) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।  সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি একথা বলেন।

গাজীপুরে মহানগর পুলিশ কমিশনারের যাওয়া আসার সময় রাস্তা বন্ধ রাখার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ বিষয়ে আলোচনা হয়েছে এবং আইজিপি সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে তাকে (জিএমপি কমিশনার) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।  সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি একথা বলেন।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খান থাকেন ঢাকায়। প্রতিদিন গুলশানের বাসা থেকে আসেন গাজীপুরে। ফেরেনও একইভাবে। যাওয়ার সময় টঙ্গীর কলেজগেট এলাকায় উড়ালসড়ককে একমুখী করে দেওয়া হয়। এ সময় গাজীপুর থেকে ঢাকামুখী লেন বন্ধ হয়ে যায়। কমিশনারের ফেরার সময় একইভাবে একমুখী করে দেওয়া হয় গাজীপুরের ভোগড়া এলাকার উড়ালসড়ক। তখন গাজীপুরমুখী চলাচল বন্ধ থাকে।

বিষয়টি উঠে এসেছে পুলিশের এক অভ্যন্তরীণ প্রতিবেদনেও। তাতে বলা হয়, জিএমপি কমিশনার নাজমুল করিম খান ঢাকা থেকে গাজীপুরে যাওয়ার সময় সকাল ৮টা থেকে বেলা ১১/১২টা পর্যন্ত গাজীপুর কলেজগেট থেকে ঢাকাগামী উড়ালসড়কে কোনো গাড়ি উঠতে দেওয়া হয় না। আবার রাতে জিএমপি কমিশনার যখন তার কর্মস্থল গাজীপুর থেকে ঢাকার গুলশানের বাসায় যান, তখন উড়ালসড়কের গাজীপুরমুখী লেনে কোনো যানবাহন উঠতে পারে না। এতে গাজীপুর-ঢাকা যাতায়াতকারী বিভিন্ন অফিসের যাত্রী, ছাত্রছাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এ বিষয়ে জিএমপি কমিশনার মো. নাজমুল করিম খান বলেন, আমি শুধু গাজীপুরে গেলেই ডিস্টার্ব হয়, সচিব ও উপদেষ্টা মহোদয়রা ঢাকায় যে প্রটেকশন নিয়ে ঘোরাঘুরি করেন, তাতে ডিস্টার্ব হয় না? আমার তো ওখানে (গাজীপুরে) বাসা নেই। কমিশনারের তো একটা বাংলো থাকার কথা ছিল, তাই না? বাংলো বানাইয়া দিতে বইলেন। আমি ওখানে ফ্যামিলি নিয়ে চলে যাব।  নাজমুল করিম খান জিএমপি কমিশনার পদে নিয়োগ পান গত বছর ১১ নভেম্বর। চলতি বছরের ১ মে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হন তিনি

এদিকে পুলিশের একজন জৈষ্ঠ কর্মকর্তা ভারতে আটক হয়েছেন এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আজ বলেন, তাকে ইন্টারপোলের মাধ্যমে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনা হবে। বিজিবি-বিএসএফের মধ্যেও আসামি বিনিময়ের একটা চুক্তি আছে এর মাধ্যমেও আনার চেষ্টা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *