বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

নারায়ণগঞ্জে জাকিরের কালো সাম্রাজ্যের ভয়ংকর চিত্র

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের সাধারণ এক রড মিস্ত্রি জাকির, অল্প কয়েক বছরের ব্যবধানে গড়ে তুলেছেন কোটি টাকার অস্থাবর-স্থাবর সম্পদের পাহাড়। সাততলা বাড়ি, একাধিক প্লট, প্রাইভেট কার ও ব্যবসা—সবই এখন তার মালিকানায়। অথচ তার নেই কোনো শিক্ষাগত যোগ্যতা, নেই বৈধ আয় বা কর রেকর্ড। প্রশ্ন উঠেছে—এ সম্পদের উৎস কোথায়?

জাকির নিজেকে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের “ঘনিষ্ঠ” দাবি করে এলাকায় দাপট দেখান। “দোসর” পরিচয়ে জমি দখল, চাঁদাবাজি, ভয়ভীতি ও রাজনৈতিক প্রভাব খাটানো তার নিয়মিত কাজ। স্থানীয়দের অভিযোগ— প্রশাসনের রহস্যজনক নীরবতা তাকে আরও বেপরোয়া করে তুলেছে।

 

অন্ধকার জীবনের চেহারা-

বিশ্বস্ত সূত্র জানায়, নারীদের সাথে অনৈতিক সম্পর্ক, মাদকাসক্তি এবং রাতের নেশার আসর তার নিত্যসঙ্গী। তরুণ সমাজ এতে বিভ্রান্ত হচ্ছে, ছড়াচ্ছে নৈতিক অধঃপতন।

 

সাংবাদিককে হুমকি-

জাকিরের অপকর্ম নিয়ে অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিক সরাসরি হুমকির শিকার হন। মাহবুব নামে এক ব্যক্তি সাংবাদিককে গালাগাল ও ভয় দেখায়। এমনকি বলে— “১০০ সাংবাদিক পাইলেও কিছুই করতে পারবে না”। স্থানীয়রা বলছেন, মাহবুব দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়ে প্রভাব বিস্তার করে আসছে এবং জাকিরকে “কভার” দিয়ে আসছে।

 

প্রশাসনের নীরবতা, জনগণের প্রশ্ন-

অশিক্ষিত এক শ্রমিক কীভাবে কোটি টাকার সম্পত্তি বানালেন? তার ক্ষমতার উৎস কোথায়? কেন সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গেলে হুমকি পান? প্রশাসনের নীরবতা নিয়েই এখন জনমনে তীব্র প্রশ্ন।

 

এলাকাবাসীর দাবি-

  • দুদকের মাধ্যমে জাকিরের সব সম্পত্তির উৎস তদন্ত করতে হবে।
  • মাদকসেবন ও নারী পাচারের অভিযোগ খতিয়ে দেখতে হবে।
  • ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে হুমকি দাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

 

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে-

এই ঘটনা কেবল একজন ব্যক্তির নয়, বরং সমাজের ভেতরের ভয়ংকর অন্ধকার চিত্র। প্রশাসন যদি এখনই ব্যবস্থা না নেয়, তবে জাকির-মাহবুব চক্রের মতো কালো ছায়া গোটা সমাজকে গ্রাস করবে।

 

[ এ নিয়ে থাকছে দৈনিক মিডিয়া বাজ পত্রিকার ধারাবাহিক প্রতিবেদন ২য় পর্বে আসছে জাকিরের অপকর্মের দিক]


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *