শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

সর্বশেষ
আসিফ ইমাম ও বিন্দাস সাকিবের ন্যায়বিচার দাবি: সাংস্কৃতিক অঙ্গনে পুরোনো বলয়ের প্রভাব বিস্তারের অভিযোগ বালুর নিচে চাপা পড়ছে শত শত কোটি টাকা:: বিআইডব্লিউটিএ’র প্রধান প্রকৌশলী রাকিবুলের ‘ড্রেজিং সিন্ডিকেট’ ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প

হাকিকুল ইসলাম খোকন,
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে। নিজেরাই বিষয়গুলো মিটিয়ে ফেলবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৫ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্টের বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি ভারত ও পাকিস্তান—দুই দেশের নেতাদেরই চেনেন। দেশ দুটির সীমান্ত অঞ্চলে যে ঐতিহাসিক সংঘাত চলে আসছে। তবে কাশ্মীর ইস্যু নিয়ে ভারত ও পাকিস্তানের নেতাদের সঙ্গে যোগাযোগ করবেন কি না, এমন প্রশ্নের কোনো জবাব দেননি ট্রাম্প।

উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়, যার মধ্যে নেপালের এক নাগরিকও ছিলেন। এ ঘটনায় দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে সম্পর্ক ফের উত্তপ্ত হয়ে উঠেছে।

এদিকে হামলার পর পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানিচুক্তি স্থগিতসহ পাঁচটি পদক্ষেপ নিয়েছে ভারত। ১৯৬০ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খানের মধ্যে সিন্ধু পানিবণ্টন চুক্তি হয়েছিল। এই চুক্তি স্থগিত নিয়ে ভারতের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে পাকিস্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *