শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

টঙ্গীতে সন্ত্রাসী হামলা, লুটপাট ও হত্যার হুমকি

টঙ্গী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর এলাকায় সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পারুল (৩৫) নামে এক নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাতে এরশাদ নগর ১ নং ব্লক এলাকায়, পারুল ও তার স্বামী মানিকের বাড়িতে অতর্কিত হামলা চালায় একদল সশস্ত্র সন্ত্রাসী। অভিযুক্তদের মধ্যে রয়েছেন দিলা (৪০), রমিজ উদ্দিন (৩৮), মুক্তার (৩৫), জামাই লিটন (২৫), শান্ত (৩০), রানা ওরফে সাউন্ড রানা (২৫), নুর হোসেন (৩০), মুক্তা (৩৯) সহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জন।

হামলাকারীরা প্রথমে বাড়ির সিসি ক্যামেরা ভাঙচুর করে। এরপর বাড়ির গেট, দরজা-জানালা, আলমারি সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালায়। পারুল ও তার স্বামী বাধা দিতে গেলে তাদের ওপর শারীরিক হামলা চালানো হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, সন্ত্রাসীরা পারুলকে চুল ধরে টেনে-হিঁচড়ে মাটিতে ফেলে মারধর করে এবং তার স্বামী মানিককেও বেধড়ক কিলঘুষি মারে।

হামলাকারীরা বাসা থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও দোকানের লকারে রাখা ব্যবসার নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এছাড়া, সুযোগ পেলে পারুল ও তার স্বামীকে হত্যা ও গুম করার হুমকিও দেয় তারা।

পরে স্থানীয়রা আহত অবস্থায় পারুল ও মানিককে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসা নিয়ে ফিরে এসে ভুক্তভোগী দম্পতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্তদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও নানা অপরাধের অভিযোগ ছিল। এলাকায় সুষ্ঠু আইনশৃঙ্খলা বজায় রাখতে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *