শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ
আসিফ ইমাম ও বিন্দাস সাকিবের ন্যায়বিচার দাবি: সাংস্কৃতিক অঙ্গনে পুরোনো বলয়ের প্রভাব বিস্তারের অভিযোগ বালুর নিচে চাপা পড়ছে শত শত কোটি টাকা:: বিআইডব্লিউটিএ’র প্রধান প্রকৌশলী রাকিবুলের ‘ড্রেজিং সিন্ডিকেট’ ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

মহেশপুরে হাফি মিয়ার নেতৃত্বে সক্রিয় মাদক চক্র, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর পশ্চিমপাড়া গ্রামে মোঃ হাফি মিয়া (পিতা: রউশন মিয়া) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ত্রাস সৃষ্টি করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, হাফি মিয়া রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ফেনসিডিল, স্বর্ণসহ বিভিন্ন চোরাচালানপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছেন এবং এসব অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে গড়ে তুলেছেন অবৈধ সাম্রাজ্য।

একাধিক স্থানীয় বাসিন্দা জানান, ভারতীয় সীমান্ত ঘেঁষা এই গ্রামটি চোরাচালানের জন্য সুবিধাজনক হওয়ায় হাফি মিয়া নিয়মিত ফেনসিডিল ও স্বর্ণ পাচারের সাথে জড়িত। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, “সে কৌশলে ভারত থেকে মাদক এনে এলাকাজুড়ে সরবরাহ করে।

অভিযোগ রয়েছে, মাদক ব্যবসার পাশাপাশি হাফি মিয়া এলাকায় ভয়ভীতি, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন। অনেকেই তার বিরুদ্ধে কথা বলার সাহস পান না। স্থানীয়দের অভিযোগ, তার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে।

এলাকার এক দোকানদার বলেন, “আগে সে খুব সাধারণ জীবন যাপন করতো। এখন হঠাৎ করে দামি গাড়ি, বড় বাড়ি আর বিভিন্ন ব্যবসা দাঁড় করিয়েছে। সবাই জানে, মাদক থেকেই সে এই টাকাগুলো করেছে।”

এলাকাবাসী অভিযোগ করেন, প্রশাসনের নাকের ডগায় দাঁড়িয়ে হাফি মিয়া বছরের পর বছর ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তারা দ্রুত তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, ঝিনাইদহের সীমান্তবর্তী এই অঞ্চলে সম্প্রতি মাদক ব্যবসা ও স্বর্ণ চোরাচালান আশঙ্কাজনক হারে বেড়েছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, দ্রুত অভিযান চালিয়ে অপরাধীদের আইনের আওতায় না আনলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

প্রতিবেদন পর্ব-১ শেষ

পরবর্তী পর্বে: মাদক চক্রের বিস্তার ও পৃষ্ঠপোষকদের ভূমিকা


আপনার মতামত লিখুন :

One response to “মহেশপুরে হাফি মিয়ার নেতৃত্বে সক্রিয় মাদক চক্র, আতঙ্কে এলাকাবাসী”

  1. Sumon says:

    এরা খারাপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *