শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

বাঁশখালীতে শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষকের বিরুদ্ধে মামলা, পলাতক ধর্ষক

বাঁশখালী(চট্টগ্রাম)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
বাঁশখালীতে শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষকের বিরুদ্ধে মামলা, পলাতক ধর্ষক

চট্টগ্রাম বাঁশখালীতে বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া নবম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে জড়িত চার ধর্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত।

অভিযুক্ত আসামীরা হলেন- বাঁশখালী উপজেলার ইলশা গ্রামের কাজী নুর মোহাম্মদের পুত্র কাজী শহীদুল ইসলাম (২৫), কাথরিয়ার হালিয়া পাড়ার মো. মিজানের পুত্র মো. জোবাইর (২৩), মো. জামালের পুত্র মো. আজম (২৫), ছনুয়া এলাকার মো. আবু শামার পুত্র মো. তৌহিদ (৩০)।

বৃহস্পতিবার (২০ মার্চ) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোস্তাক আহমদ তাদের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলা সূত্রে জানা যায়, ‘বিগত ১১ জুলাই ২০২৪ বাঁশখালী উপজেলার কাথারিয়ার হালিয়া পাড়া পয়েন্টের ঝাউবাগানে বাহারছড়া রত্নপুর স্কুলের নবম শ্রেণি পড়ুয়া এক পিতৃহীন অসহায় মেয়েকে কাজী শহীদুল ইসলামের নেতৃত্বে গণধর্ষণ করে সংঘবদ্ধ একটি চক্র। পরবর্তীতে উক্ত ভিকটিম মামলা করার জন্য থানায় গেলে থানা মামলা নিতে গড়িমসি করে এবং ধর্ষকেরা বাদীকে মেরে ফেলার হুমকি দেয়।’

মামলায় বাদীপক্ষের আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম এর মানবাধিকার বিষয়ক সম্পাদক, জেলা ও দায়রাজজ আদালত চট্টগ্রামের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাছির উদ্দিন বলেন, ‘স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থীকে গণধর্ষণ এবং মামলা করলে ধর্ষকেরা বাদীকে মেরে ফেলার হুমকি দেওয়ার বিষয়টি পত্রিকায় সংবাদ দেখে আমি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১, চট্টগ্রামে ৬ জন কে আসামী করে মামলা করলে আদালত পিবিআই, চট্টগ্রাম কে তদন্ত প্রতিবেদন দেওয়ার আদেশ জারী করেন।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে (বৃহস্পতিবার) ৪জন ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৭/৯(৩)/৩০ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিজ্ঞ আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *