শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ
আসিফ ইমাম ও বিন্দাস সাকিবের ন্যায়বিচার দাবি: সাংস্কৃতিক অঙ্গনে পুরোনো বলয়ের প্রভাব বিস্তারের অভিযোগ বালুর নিচে চাপা পড়ছে শত শত কোটি টাকা:: বিআইডব্লিউটিএ’র প্রধান প্রকৌশলী রাকিবুলের ‘ড্রেজিং সিন্ডিকেট’ ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

তুলসীর মন্তব্য নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
তুলসীর মন্তব্য নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের কোনো সমস্যা হবে না।

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের অর্থনীতি এখন আর খাদের কিনারায় নেই উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, আগে খাদের কিনারায় ছিল; সেখান থেকে টেনে তোলার চেষ্টা করছি। এখন ঘুরে দাঁড়িয়েছে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের দিকে অনেকেই তাকিয়ে আছে। কিছু ভুল-ত্রুটি থাকলেও অবস্থা সন্তোষজনক।

তিনি আরও বলেন, ২০২৬ সালে এলডিসি উত্তরণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। এলডিসি উত্তরণের ক্ষেত্রে একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি নেওয়া হবে। এ উত্তরণের বিষয়টি গৌরবের। এতে অনেক অনুন্নত দেশ অনুপ্রাণিত হবে।

অর্থ উপদেষ্টা বলেন, পণ্য খালাসে জট খুলেছে। ব্যবসায়ীরা নানা সময় নানা ধরনের সিস্টেম করার চেষ্টা করেন। আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *