বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

যুক্তরাষ্ট্রে গৃহহীন মানুষের সংখ্যায় রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে গৃহহীন মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। চলতি বছর এ সংখ্যা রেকর্ড সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। শুক্রবার সরকারি পরিসংখ্যানে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্যই জানা গেছে।

শনিবার ইউএস ডিপার্টমেন্ট অব হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্টের (এইচইউডি) বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, ২০২৪ সালে দেশটিতে গৃহহীন মানুষের সংখ্যা সাত লাখ ৭০ হাজার। যা আগের বছরের তুলনায় ১৮ শতাংশ বেশি।

২০০৭ সালে এইচইউডি গৃহহীন মানুষের বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করে। এরপর থেকে এ বছরই সবচেয়ে বেশি মানুষকে গৃহহীন অবস্থায় পাওয়া গেছে। যদিও করোনা মহামারির সময়ে অর্থাৎ ২০২১ ও ২০২২ সালে এ বিষয়ে তথ্য সংগ্রহ করেনি সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, সাশ্রয়ী মূল্যের আবাসনের অভাব, অভিবাসনপ্রত্যাশী ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে।

এইচইউডি-এর প্রতিবেদনে দেখা গেছে, অনেক শহরেই গত বছরের তুলনায় বেশি মানুষ গৃহহীনতার সম্মুখীন হয়েছেন। যদিও ডালাস ও লস অ্যাঞ্জেলেসে কমেছে। ২০২৪ সালের জানুয়ারিতে এক রাতে এ তথ্য সংগ্রহ করা হয়। মূলত আশ্রয়কেন্দ্র, অস্থায়ী আবাসন ও অরক্ষিত স্থানে থাকা মানুষদের এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ন্যাশনাল লো ইনকাম হাউজিং কোয়ালিশনের তথ্য অনুসারে, ২০২১ সালের জানুয়ারি মাসের তুলনায় ২০২৪-এর জানুয়ারি মাসে মধ্যম পর্যায়ের বাড়ি ভাড়া গড়ে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে পরিবারের লোকেরা আবাসন খরচের ক্ষেত্রে চাপ অনুভব করায় গৃহহীন মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

এইচইউডির প্রতিবেদন অনুযায়ী, আবাসন খরচ বৃদ্ধি ছাড়াও অন্যান্য কারণের মধ্যে রয়েছে মধ্যম এবং নিম্ন আয়ের পরিবারগুলোর ‘স্থবির মজুরি’ এবং পদ্ধতিগত বর্ণবাদের অব্যাহত প্রভাব।

অন্যান্য কারণের মধ্যে রয়েছে প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষের বাস্তুচ্যুতি, ক্রমবর্ধমান অভিবাসন এবং কোভিড-১৯ মহামারি চলাকালীন চালুকৃত গৃহহীনতা প্রতিরোধ কর্মসূচির অবসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *