শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

বোলিংয়ে নিষেধাজ্ঞা কাটাতে সাকিবের ‘বিশেষ অনুশীলন’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ বোলার সাকিব আল হাসান। ইংল্যান্ডের ল্যাবে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শনাক্তের পর ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় পড়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার, আনুষ্ঠানিক এক বিবৃতিতে তা আগেই নিশ্চিত করেছিল বিসিবি।

বিসিবি জানিয়েছে, ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনস্থ প্রতিযোগিতাগুলিতে বোলিং করার ক্ষেত্রে নিষিদ্ধ হয়েছেন। এর ফলে, সাকিব বাংলাদেশের বাইরের কোনো ঘরোয়া প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবেন না।

তবে শ্রীলঙ্কায় লঙ্কা টি-টেনে খেলতে গিয়ে নিয়মিত বোলিং অনুশীলন করেছেন সাকিব। সেটা নিজ চোখেই দেখেছেন সতীর্থ মোসাদ্দেক হোসেন। আজ সিলেটে গণমাধ্যমকে এ নিয়ে তিনি বলেন, ‘সেখানে অনেক অনুশীলন করেছে। ম্যাচ শুরুর আগে এবং শেষের পরও চেষ্টা করেছে। বোলিং নিয়ে খুবই সিরিয়াস অনুশীলন করেছে। পরীক্ষা দিবেন সব ঠিকঠাক থাকলে…. আমাদের তো অবশ্যই আশা থাকবে পাস করে আসুক। আবার ক্রিকেটে ব্যাক করুক এটাই তো চাই।’

দেশের জার্সিতে সাকিবের খেলা নিয়ে মোসাদ্দেক বলেন, ‘শেষ কি না জানি না। কিন্তু অবশ্যই ভালো যে একটা টুর্নামেন্ট একসাথে খেলতে পারছি। কিছুদিন সময় কাটানোর মত সুযোগ হয়েছিল, অবশ্যই একটা ভালো ফিলিংস।’

এদিকে এনসিএল টি-টোয়েন্টিতে ফাইনাল খেলতে পেরে উচ্ছ্বসিত মোসাদ্দেক, ‘খুবই ভালো একটা ম্যাচ খেললাম, সেই ম্যাচটা জেতার পরে ফাইনালে। ভালো খেলতে পারছি ভালো অবশ্যই। ভালো লাগছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *