শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা

Reporter Name
প্রকাশ: শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে দেশের আবহাওয়া দপ্তর। এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক প্রথম আলোকে বলেন, বুধবারের বৃষ্টির রেশ বৃহস্পতিবারও থাকবে। বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একাধিক স্থানে কালবৈশাখীর আঘাত হানারও আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, কালবৈশাখীর প্রবণতা ২২ মার্চ পর্যন্ত থাকবে।

বুধবার রাজধানীতে সকাল ১০টার দিকে চারদিক অন্ধকার করে মেঘ জমে। শুরু হয় মেঘের গর্জন। তবে সেভাবে বৃষ্টি নামেনি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একে সামান্য বৃষ্টিই বলেন আবহাওয়াবিদেরা। তবে সিলেটে এ সময় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। এর পরিমাণ ২২ মিলিমিটার। সিলেটে কালবৈশাখীও বয়ে গেছে।

আবহাওয়াচিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ ডিগ্রি সেলসিয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *