রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

২০ বাউন্ডারিতে সাইম আইয়ুবের সেঞ্চুরি, জয়ে ফিরল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
২০ বাউন্ডারিতে সাইম আইয়ুবের সেঞ্চুরি, জয়ে ফিরল পাকিস্তান

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিজেদের হারিয়ে খুঁজেছিল পাকিস্তান। ৬০ রান তুলতেই ৬ উইকেট খুইয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে তারা। পরে বৃষ্টি আইনে ৮০ রানের হারে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে দলটি। জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাতে সক্ষম হয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ে। তবে পাকিস্তানের দুই স্পিনার আবরার আহমেদ এবং সালমান আগার ঘূর্ণিতে তারা স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারেনি।

এই দুই স্পিনার জিম্বাবুয়ে ব্যাটারদের জেঁকে ধরায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ত্রিশোর্ধ্ব ইনিংস খেলতে সমর্থ হন দলটির কেবল দুই ব্যাটার। এর মধ্যে দলীয় সর্বোচ্চ ৩৩ রান করেন ডিওন মায়ার্স, ৩১ রান আসে শন উইলিয়ামসের ব্যাটে। ব্যাটিং দুর্দশায় ৩২.২ ওভারে ১৪৫ রান তুলতেই সব উইকেট হারায় স্বাগতিকরা। পাকিস্তানি বোলারদের মধ্যে ৩৩ রান খরচায় ৪ উইকেট নেন আবরার। ২৬ রানে তিন উইকেট শিকার করেন সালমান।

জবাব দিতে নেমে ১৮.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। দুই ওপেনার সাইম আইয়ুব এবং আব্দুল্লাহ শফিকের উদ্বোধনী জুটিতে আসে ১৪৮ রান। ৬২ বলে ১৭ চার এবং ৩ ছক্কায় ১১৩ রানের ইনিংস খেলেছেন সাইম। অন্যপ্রান্তে দাঁড়িয়ে স্রেফ সাইম আইয়ুবকে সঙ্গ দিয়ে গেছেন শফিক। তার ব্যাটে এসেছে ৪৮ বলে ৩২ রান। আগামী ২৮ নভেম্বর একই মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও পাকিস্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *