রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

জুড়ীতে বিশিষ্ট ব্যবসায়ী আজিজের বাড়িতে রহস্যময় হামলা

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের খবরে মৌলভীবাজারের জুড়ীতে বিক্ষুব্ধ জনতা উপজেলার বিভিন্ন স্থাপনা, সরকারি বাসা ও গাড়ি ভাঙচুর করেন এবং থানায় হামলা করে।

এছাড়া আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। তবে রহস্যময় কারনে এই সুযোগ কাজে লাগিয়ে একটি কুচক্রীমহল জুড়ী উপজেলার সুনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমান আজিজের উত্তর ভবানীপুরস্থ বাড়ীতে হামলা করে। একজন অরাজনৈতিক ব্যক্তি ও আপাদমস্তক একজন সমাজসেবকের বাড়িতে এমন হামলা হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন ব্যবসায়ীসহ বিভিন্ন মহল।

স্থানীয়রা জানান, শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবর প্রচারের পর সাধারণ জনতা সারা দেশের মতো জুড়ী উপজেলার প্রধান সড়কে নেমে উল্লাস করতে থাকেন। এরমধ্যে বিক্ষুব্ধ জনতা একপর্যায়ে উপজেলার বিভিন্ন স্থাপনা, সরকারি বাসা ও গাড়ি ভাঙচুর করেন এবং থানায় হামলা করে। পাশাপাশি আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। তবে এসব ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে রাত ৮ টায় একদল সন্ত্রাসী সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং বাড়ী লুট করার জন্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমান আজিজের উত্তর ভবানীপুরস্থ বাড়ীতে হামলা করে। এতে তার ব্যবহৃত দামি জিপ গাড়িটি ভাঙচুর করে, আসবাবপত্রসহ সিসি ক্যামেরা ভাঙচুর করে। তবে লুটপাট করার জন্য তার বাড়ির দ্বিতীয় তলার বারান্দায় ঢুকে সকল কিছু তছনছ করে। সন্ত্রাসীরা বার বার বাসার ভিতরে ঢুকার চেষ্টা করলেও অধিক সিকিউরিটি থাকায় দরজা ভেংগে ঢুকার চেস্টা করলে ও তা সম্ভব হয়নি।

জুড়ী উপজেলার সুশীল সমাজ, ব্যবসায়ী, সংবাদকর্মী ও বিশিষ্টজনেরা জানান, আলহাজ্ব আজিজুর রহমান আজিজ আমাদের জুড়ী উপজেলার একজন বিশিষ্ট ব্যবসায়ী, তিনি সমাজের উন্নয়নে সব সময় কাজ করে গেছেন। তিনি জুড়ী টাইমস এর সম্পাদক মন্ডলীর সভাপতি, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর অন্যতম প্রতিষ্ঠাতা সহ অসংখ্য সামাজিক সংগঠনের পৃষ্ঠপোষক। একজন অরাজনৈতিক ব্যক্তি ও আপাদমস্তক একজন সমাজসেবকের বাড়িতে এমন হামলা আমরা মেনে নিতে পারিনা। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *