বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ
নকশার কলমে টাকার খনি:: রাজউকের হাসানুর রেজা শাহিনের ‘আফতাবনগর সাম্রাজ্য’ ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

নকশার কলমে টাকার খনি:: রাজউকের হাসানুর রেজা শাহিনের ‘আফতাবনগর সাম্রাজ্য’

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

সরকারি বেতনের খাতায় নামমাত্র অঙ্ক, অথচ রাজধানীর অভিজাত আবাসিক এলাকা আফতাবনগরে ফ্ল্যাট আর প্লটের ছড়াছড়ি! ভবনের নকশা অনুমোদনের কলমকে টাকার খনিতে পরিণত করে এমনই এক অবিশ্বাস্য সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড অফিসার হাসানুর রেজা শাহিন। অভিযোগ রয়েছে, নকশা পাসের নামে ভবন মালিকদের জিম্মি করা এবং অনুমোদনহীন অবৈধ স্থাপনাকে মোটা টাকার বিনিময়ে ছাড় দিয়ে তিনি এখন কোটি কোটি টাকার মালিক।

তদারকির নামে ‘ফ্ল্যাট শিকার’ ও বেনামি সাম্রাজ্য

অনুসন্ধানে দেখা গেছে, দায়িত্বপ্রাপ্ত জোনের ক্ষমতাবলে আফতাবনগরে একাধিক বিলাসবহুল ফ্ল্যাট ও মূল্যবান প্লট বাগিয়ে নিয়েছেন হাসানুর রেজা শাহিন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরদারি এড়াতে এসব সম্পদ নিজের নামে না রেখে স্ত্রী, স্বজন ও বিশ্বস্ত ঘনিষ্ঠজনদের নামে নিবন্ধন করেছেন তিনি। স্থানীয় ভুক্তভোগীদের ভাষ্যমতে, আফতাবনগরের নির্মাণাধীন ভবনগুলোতে তাঁর নিয়মিত আনাগোনা থাকে। পরিদর্শনের নামে ভবনের নকশাগত সামান্য ত্রুটি পেলেই কাজ বন্ধের ভয় দেখিয়ে মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের নগদ টাকা কিংবা সরাসরি ফ্ল্যাটের অংশীদারত্ব আদায় করেন তিনি।

‘রেট’ না মিললেই ফাইল বন্দী, টাকার বিনিময়ে অবৈধ ভবন বৈধ!

রাজউকের ইমারত নির্মাণ বিধিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজস্ব এক শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন এই কর্মকর্তা। তাঁর দপ্তরে নকশা অনুমোদনের ক্ষেত্রে অলিখিত ‘রেট’ নির্ধারণ করা আছে। সাধারণ গ্রাহক কিংবা আবাসন প্রতিষ্ঠান—দাবিকৃত ঘুষ না দিলে ফাইল আটকে থাকে মাসের পর মাস। অন্যদিকে, মূল নকশা ভেঙে অতিরিক্ত তলা নির্মাণ বা চারপাশে নিয়মমাফিক জায়গা (সেটব্যাক) না ছেড়ে তৈরি হওয়া ঝুঁকিপূর্ণ ও অবৈধ ভবনগুলোকে এককালীন বড় অঙ্কের টাকা ও নিয়মিত মাসোহারার বিনিময়ে নির্বিঘ্নে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ করে দেন তিনি।

দুদকের জালে অভিযোগ, আয়ের উৎসে ধোঁয়াশা

সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের দায়ে ইতোমধ্যে দুদকে হাসানুর রেজা শাহিনের বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ জমা পড়েছে। সংশ্লিষ্টদের মতে, তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ও আয়কর নথি তলব করলেই অবৈধ অর্থের প্রকৃত উৎস বেরিয়ে আসবে।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসানুর রেজা শাহিন বরাবরের মতোই সব অস্বীকার করেন। আফতাবনগরের বিপুল সম্পদকে তিনি ‘পারিবারিক ব্যবসা ও বৈধ আয়ের’ ফসল বলে দাবি করলেও এর সপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। অপরিকল্পিত নগরায়ণ রোধে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাঁর বেনামি সম্পদ জব্দ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী নগরবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *